শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩৩২৩
রোযার অধ্যায়
অর্ধ শাবানের পর রামাযান পর্যন্ত সিয়াম পালন প্রসঙ্গে
৩৩২৩। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ ( সাঃ ) কে প্রশ্ন করা হয়েছেঃ রামাযানের পরে কোন্ সিয়াম উত্তম? তিনি বলেনঃ রামাযানের সম্মানার্থে শা'বানের সিয়াম।
كتاب الصيام
3323- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ صَالِحٍ الْأَزْدِيُّ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , عَنْ صَدَقَةَ بْنِ مُوسَى , عَنْ ثَابِتٍ , عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " سُئِلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الصَّوْمِ أَفْضَلُ؟ يَعْنِي بَعْدَ رَمَضَانَ قَالَ: «صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ»