শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩৩২৪
আন্তর্জাতিক নং: ৩৩২৫
রোযার অধ্যায়
অর্ধ শাবানের পর রামাযান পর্যন্ত সিয়াম পালন প্রসঙ্গে
৩৩২৪-২৫। আহমদ ইব্‌ন দাউদ (রাহঃ) ..... ইমরান ইবন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ( সাঃ ) জনৈক ব্যক্তিকে বললেন , তুমি কি শা'বানের শেষাংশে সিয়াম পালন করেছ? সে বলল, না। তিনি বললেন,তুমি যখন রামাযানের সিয়াম ভঙ্গ (শেষ) করবে তখন দু'টি সিয়াম পালন করে নিবে।

আহমদ ইব্‌ন দাউদ (রাহঃ) .... ইমরান (রাযিঃ) সূত্রে নবী করীম ( সাঃ ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন, 'একদিন সিয়াম পালন কর'।
আবু জা'ফর (তাহাবী র) বলেনঃ এটি হলো শা'বানের শেষাংশে। এই সমস্ত হাদীসে উম্মতের জন্য রাসূলুল্লাহ্ ( সাঃ ) -এর নির্দেশ ব্যক্ত হয়েছে যা তাঁর কার্যের অনুকূলে রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে তাঁর থেকে আরো বর্ণিত আছে ঃ
كتاب الصيام
3324 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ , قَالَ: أنا حَمَّادٌ , عَنْ ثَابِتٍ , عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ , عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «هَلْ صُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ؟» قَالَ: لَا. قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ رَمَضَانَ فَصُمْ يَوْمَيْنِ»

3325 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا عُبَيْدُ اللهِ , قَالَ: أنا حَمَّادٌ , عَنِ الْجُرَيْرِيِّ , عَنْ أَبِي الْعَلَاءِ , عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ هُوَ ابْنُ الشِّخِّيرِ عَنْ عِمْرَانَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ «صُمْ يَوْمًا» قَالَ أَبُو جَعْفَرٍ وَهَذَا فِي آخِرِ شَعْبَانَ فَفِي هَذِهِ الْآثَارِ مِنْ أَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتَهُ مَا قَدْ وَافَقَ فِعْلَهُ
وَقَدْ رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান