শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৯৮৫
হজ্বের অধ্যায়
২২. কুরবানীর রাতে ফজর শুরুর পূর্বে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা
৩৯৮৫। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) .....উরওয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু সালামা (রাযিঃ)-এর পালা ছিল কুরবানীর দিন। রাসূলুল্লাহ্ (ﷺ) মুযদালিফার রাতে তাকে নির্দেশ দিলেন যে, তিনি যেন (মিনায়) রওয়ানা হয়ে যান। তারপর তিনি জামরা আকাবায় কংকর নিক্ষেপ করলেন এবং ফজরের সালাত মক্কায় আদায় করলেন।
আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, কুরবানীর রাতে ফজর শুরু হওয়ার পূর্বে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা জায়েয। তারা এ বিষয়ে এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন এবং বলেছেনঃ
মক্কায় তাঁর ফজরের সালাত আদায় তখনই সম্ভবপর হবে যখন কিনা তিনি ফজর শুরুর পূর্বেই জামরা আকাবায় কংকর নিক্ষেপ করার কাজ সমাধা করে ফেলেবেন। কেননা দুই জায়গার মাঝে বেশ দূরত্ব রয়েছে। পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরােধিতা করে বলেছেনঃ কারাে জন্য ফজর শুরুর পূর্বে কংকর নিক্ষেপ করা জায়েয নয়। কেউ যদি ফজর শুরুর পূর্বে কংকর নিক্ষেপ করে তবে সে ঐ ব্যক্তির ন্যায় গণ্য হবে যে নিক্ষেপ করে নি এবং তার জন্য কংকর নিক্ষেপের সময় পুন নিক্ষেপ করা আবশ্যক হবে। অন্যথায় এর জন্য তাকে আবশ্যিকভাবে দম (কুরবানী) দিতে হবে। এ বিষয়ে তাদের দলীল হলঃ এই হাদীসে হিশাম ইবন উরওয়া (রাহঃ) থেকে বিভিন্ন শব্দাবলী বর্ণিত আছে। তাঁর থেকে সেই বিষয়বস্তুও বর্ণিত আছে যা আমরা উল্লেখ করেছি এবং তার থেকে এর পরিপন্থী বিষয়ও বর্ণিত আছে।
كتاب مناسك الحج
بَابُ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ لَيْلَةَ النَّحْرِ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ
3985 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُحَمَّدِ التَّيْمِيُّ قَالَ: أنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ عُرْوَةَ «أَنَّ يَوْمَ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا دَارَ إِلَى يَوْمِ النَّحْرِ فَأَمَرَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ جَمْعٍ أَنْ تُفِيضَ , فَرَمَتْ جَمْرَةَ الْعَقَبَةِ , وَصَلَّتِ الْفَجْرَ بِمَكَّةَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ رَمْيَ جَمْرَةِ الْعَقَبَةِ , لَيْلَةَ النَّحْرِ , قَبْلَ طُلُوعِ الْفَجْرِ , جَائِزٌ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. [ص:219] وَقَالُوا: لَا يَجُوزُ أَنْ تَكُونَ صَلَّتِ الصُّبْحَ بِمَكَّةَ إِلَّا وَقَدْ كَانَ رَمْيُهَا جَمْرَةَ الْعَقَبَةِ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ لِبُعْدِ مَا بَيْنَ الْمَوْضِعَيْنِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يَجُوزُ لِأَحَدٍ أَنْ يَرْمِيَهَا قَبْلَ طُلُوعِ الْفَجْرِ , وَمَنْ رَمَاهَا قَبْلَ طُلُوعِ الْفَجْرِ , فَهُوَ فِي حُكْمِ مَنْ لَمْ يَرْمِ , وَعَلَيْهِ أَنْ يُعِيدَ الرَّمْيَ فِي وَقْتِ الرَّمْيِ , فَإِنْ لَمْ يَفْعَلْ , كَانَ عَلَيْهِ لِذَلِكَ دَمٌ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ , أَنَّ هَذَا الْحَدِيثَ قَدِ اخْتُلِفَ فِيهِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , فَرُوِيَ عَنْهُ عَلَى مَا ذَكَرْنَا , وَرُوِيَ عَنْهُ عَلَى خِلَافِ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৯৮৫ | মুসলিম বাংলা