শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৯৮৬
হজ্বের অধ্যায়
কুরবানীর রাতে ফজর শুরুর পূর্বে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা
৩৯৮৬। রবীউল মুয়াযযিন (রাহঃ) ...... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কুরবানীর দিন তাকে এই মর্মে নির্দেশ দিয়েছেন, তিনি যেন তার সঙ্গে মক্কাতে ফজরের সালাতে শরীক থাকেন।
বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে কুরবানীর দিন যা নির্দেশ দিয়েছেন তাহলাে কুরবানীর পরবর্তী দিনের ফজরের সালাত । এটা প্রথমােক্ত হাদীসের পরিপন্থী। রাসূলুল্লাহ্ (ﷺ) ও তার স্ত্রী উম্মু সালামা (রাযিঃ)-কে মিনা অভিমুখে রওয়ানা হওয়ার ব্যাপারে ত্বরা করেছেন। সেখানেই তাঁরা ফজরের সালাত আদায় করেছেন। তখনাে তাঁরা মক্কা অভিমুখে রওয়ানা হন নি।
সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত রিওয়ায়াতসমূহের অন্যতম হলঃ

كتاب مناسك الحج
3986 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ خَازِمٍ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ , " عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: أَمَرَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ أَنْ تُوَافِيَ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ بِمَكَّةَ «فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهَا بِمَا أَمَرَهَا بِهِ مِنْ هَذَا , يَوْمَ النَّحْرِ فَذَلِكَ عَلَى صَلَاةِ الصُّبْحِ فِي الْيَوْمِ الَّذِي بَعْدَ يَوْمِ النَّحْرِ وَهَذَا خِلَافُ الْحَدِيثِ الْأَوَّلِ وَقَدْ عَجَّلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا مِنْ أَزْوَاجِهِ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَكَانَ مُضِيُّهُمْ إِلَى» مِنًى " وَبِهَا صَلَّوْا صَلَاةَ الصُّبْحِ , وَلَمْ يَتَوَجَّهُوا , حِينَئِذٍ , إِلَى مَكَّةَ. فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ