শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৮৮
হজ্বের অধ্যায়
হাদী (কুরবানীর পশু) হারাম শরীফে পৌঁছার আগে আটকা পড়লে সেটা হারামের বাইরে যবাহ করা যাবে কি-না?
৪০৮৮। ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. মিসওয়ার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা:) হুদায়বিয়াতে ছিলেন। তাঁর তাঁবু হিল্ল তথা হারামের বাইরে এবং তাঁর জায়নামায হারামের ভিতরে ছিল।
যা কিছু আমরা উল্লেখ করেছি এতে সাব্যস্ত হল যে, নবী (সা:) হারাম থেকে বাধাপ্রাপ্ত হননি এবং তিনি এর কিছু অংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কোন ফকীহ্ -এর নিকটও ঐ ব্যক্তির জন্য হরামের বাইরের হাদী যবাহ করা জায়েয নয়, যে হারামের কোন অংশে প্রবেশ করতে সক্ষম।
যখন আমাদের উল্লিখিত হাদীস দ্বারা প্রমাণিত হল যে, নবী (সা:) হারামের কিছু অংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, তখন এটা অসম্ভব যে, তিনি হারামের বাইরে কুরবানী করেছেন। কেননা হারামের বাইরে হাদী যবাহ করার বৈধতা তো সেই অবস্থায় প্রযোজ্য, যখন হারাম থেকে বাধাপ্রাপ্ত হবে, হারামে প্রবেশে সক্ষম হওয়া অবস্থায় নয়। সুতরাং আমাদের উল্লিখিত আলোচনা দ্বারা একথা নাকচ হয়ে গেল যে, নবী (সা:) হারামের বাইরে হাদী যবাহ করেছেন। এটাই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
একদল আলিম হারাম শরীফের বাইরে হাদী যবাহ করার বৈধতার ব্যাপারে নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেম করেছেনঃ
كتاب مناسك الحج
4088 - بِمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا سُفْيَانُ بْنُ بِشْرٍ الْكُوفِيُّ قَالَ: ثنا يَحْيَى بْنُ زَائِدَةَ , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ , عَنِ الْمِسْوَرِ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ بِالْحُدَيْبِيَةِ , خِبَاؤُهُ فِي الْحِلِّ , وَمُصَلَّاهُ فِي الْحَرَمِ» فَثَبَتَ بِمَا ذَكَرْنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لَمْ يَكُنْ صُدَّ عَنِ الْحَرَمِ , وَأَنَّهُ كَانَ يَصِلُ إِلَى بَعْضِهِ. وَلَا يَجُوزُ فِي قَوْلِ أَحَدٍ مِنَ الْعُلَمَاءِ , لِمَنْ قَدَرَ عَلَى دُخُولِ شَيْءٍ مِنَ الْحَرَمِ , أَنْ يَنْحَرَ هَدْيَهُ دُونَ الْحَرَمِ. فَلَمَّا ثَبَتَ بِالْحَدِيثِ الَّذِي ذَكَرْنَا , أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يَصِلُ إِلَى بَعْضِ الْحَرَمِ اسْتَحَالَ أَنْ يَكُونَ نَحْرُ الْهَدْيِ فِي غَيْرِ الْحَرَمِ , لِأَنَّ الَّذِي أَبَاحَ نَحْرَ الْهَدْيِ فِي غَيْرِ الْحَرَمِ , إِنَّمَا يُبِيحُهُ فِي حَالِ الصَّدِّ , عَنِ الْحَرَمِ فِي حَالِ الْقُدْرَةِ عَلَى دُخُولِهِ. فَانْتَفَى بِمَا ذَكَرْنَا أَنْ يَكُونَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ الْهَدْيَ فِي غَيْرِ الْحَرَمِ , وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى. وَقَدِ احْتَجَّ قَوْمٌ فِي تَجْوِيزِ نَحْرِ الْهَدْيِ فِي غَيْرِ الْحَرَمِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান