শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪০৮৯
আন্তর্জাতিক নং: ৪০৯০
হজ্বের অধ্যায়
হাদী (কুরবানীর পশু) হারাম শরীফে পৌঁছার আগে আটকা পড়লে সেটা হারামের বাইরে যবাহ করা যাবে কি-না?
৪০৮৯-৯০। আলী ইব্ন শায়বা (রাহঃ) ….. আব্দুল্লাহ ইব্ন জা’ফর (রাহঃ)-এর আযাদকৃত গোলাম আবু আসমা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উসমান (রাযিঃ) ও আলী (রাযিঃ) -এর সঙ্গে বের হয়েছি, তারপর হাসান (রাযিঃ) ‘সুকইয়া’ নামক জায়গায় মুহরিম অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তিনি ‘বারসাম’ (প্রলাপ বা মাথা ও বুক দোলা) রোগে আক্রান্ত হয়ে পড়েন। তিনি তাঁর মাথার দিকে ইশারা করলেন। আলী (রাযিঃ) তাঁর মাথা মুণ্ডন করে দিলেন এবং তারপক্ষ থেকে উট যবাহ করে জলাশয়ের আশেপাশের অধিবাসীদেরকে আহার করিয়ে দিলেন।

ইউনুস (রাহঃ) ….. ইয়াহয়া (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি উসমান (রাযিঃ)-এর উল্লেখ করেন নি এবং এটা বলেননি যে, হাসান (রাযিঃ) মুহরিম ছিলেন।
তারা এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। কেননা এতে ব্যক্ত হয়েছে যে, আলী (রাযিঃ) হারামের বাইরে উট যবাহ করেছেন।
এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে প্রমাণ হল যে, যে ব্যক্তি হারাম থেকে বাধাপ্রাপ্ত হয়নি তাঁরা তার জন্য হারামের যবাহ করা জায়েয সাব্যস্ত করেন না। তাঁদের মতবিরোধ শুধু সেই অবস্থায় যখন কেউ হারাম থেকে বাধাপ্রাপ্ত হবে। সুতরাং আমরা যা কিছু উল্লেখ করেছি এতে প্রতীয়মান হয়ে যে, এই হাদীস মুতাবিক যখন আলী (রাযিঃ) হারামের বাইরে যবাহ করেছেন তখন তিনি হারামের দিকে যাচ্ছিলেন। এর দ্বারা তাঁর উদ্দেশ্য হাদী ছিল না বরং অন্য উদ্দেশ্য ছিল সেখানে (পানির আমপাশে) বসবাসকারীদের উপর সাদাকা করা এবং আল্লাহর নৈকট্য অর্জন। তা ছাড়া হাদীসে এর উল্লেখ নেই যে, তিনি এর দ্বারা হাদীর ইচ্ছা পোষণ করেছেন। তাই যেভাবে এটাকে হাদী সাব্যস্তকারীগণ হাদীর উপর প্রয়োগ করতে পারেন; অনুরূপভাবে হাদীর উপর যারা এটাকে প্রয়োগ করেন না তাঁরা এটাকে হাদীর ব্যতিক্রমও সাব্যস্ত করতে পারেন। এ বিষয়ে কিয়াস ও যুক্তির বর্ণনা অনুচ্ছেদের শুরুতে আমরা করে এসেছি; এখানে তা পুন উল্লেখ করা নিষ্প্রয়োজন।
كتاب مناسك الحج
4089 - بِمَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنْ يَعْقُوبَ بْنِ خَالِدٍ , عَنْ أَبِي أَسْمَاءَ , مَوْلَى عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ قَالَ: خَرَجْتُ مَعَ عُثْمَانَ وَعَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُمَا فَاشْتَكَى الْحَسَنُ رَضِيَ اللهُ عَنْهُ بِالسُّقْيَا وَهُوَ مُحْرِمٌ , فَأَصَابَهُ بِرْسَامٌ فَأَوْمَى إِلَى رَأْسِهِ فَحَلَقَ عَلَى رَأْسِهِ وَنَحَرَ عَنْهُ جَزُورًا فَأَطْعَمَ أَهْلَ الْمَاءِ [ص:243]

4090 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ يَحْيَى , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ , وَلِأَنَّ الْحَسَنَ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ مُحْرِمًا فَاحْتَجُّوا بِهَذَا الْحَدِيثِ , لِأَنَّ فِيهِ أَنَّ عَلِيًّا نَحَرَ الْجَزُورَ , دُونَ الْحَرَمِ. فَكَانَ مِنَ الْحُجَّةِ عَلَيْهِمْ فِي ذَلِكَ , أَنَّهُمْ لَا يُبِيحُونَ لِمَنْ كَانَ غَيْرَ مَمْنُوعٍ مِنَ الْحَرَمِ , أَنْ يَذْبَحَ فِي غَيْرِ الْحَرَمِ , وَإِنَّمَا يَخْتَلِفُونَ إِذَا كَانَ مَمْنُوعًا عَنْهُ. فَدَلَّ مَا ذَكَرْنَا , عَلَى أَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ , لَمَّا نَحَرَ فِي هَذَا الْحَدِيثِ فِي غَيْرِ الْحَرَمِ , وَهُوَ وَاصِلٌ إِلَى الْحَرَمِ , أَنَّهُ لَمْ يَكُنْ أَرَادَ بِهِ الْهَدْيَ , وَلَكِنَّهُ أَرَادَ بِهِ مَعْنًى آخَرَ مِنَ الصَّدَقَةِ عَلَى أَهْلِ ذَلِكَ الْمَاءِ وَالتَّقَرُّبِ إِلَى اللهِ تَعَالَى بِذَلِكَ , مَعَ أَنَّهُ لَيْسَ فِي الْحَدِيثِ أَنَّهُ أَرَادَ بِهِ الْهَدْيَ. فَكَمَا يَجُوزُ لِمَنْ حَمَلَهُ عَلَى أَنَّهُ هَدْيٌ , مَا حَمَلَهُ عَلَيْهِ مِنْ ذَلِكَ , فَكَذَلِكَ يَجُوزُ لِمَنْ حَمَلَهُ عَلَى أَنَّهُ لَيْسَ بِهَدْيٍ , مَا حَمَلَهُ عَلَيْهِ مِنْ ذَلِكَ. وَقَدْ بَدَأْنَا بِالنَّظَرِ فِي ذَلِكَ , وَذَكَرْنَا فِي أَوَّلِ هَذَا الْبَابِ , فَأَغْنَانَا ذَلِكَ عَنْ إِعَادَتِهِ هَاهُنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান