শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৪১৩৮
হজ্বের অধ্যায়
হজ্জব্রত পালনে অবরুদ্ধ ব্যক্তির বিধান
৪১৩৮। ইব্ন মারযূক (রাহঃ) ….. আব্দুর রহমান ইব্ন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 'নাখা' গােত্রের এক ব্যক্তি, যাকে উমাইর ইব্ন সাঈদ বলা হত, উমরার ইহরাম বাঁধে। তারপর (পথে) তাকে সাপে দংশন করে এবং সে পথে পড়ে থাকে। ঐ সময় তাদের নিকট একটি কাফেলা আসল, যাদের মধ্যে ইব্ন মাসউদ (রাযিঃ) ছিলেন। তারা ঐ ব্যক্তি সম্পর্কে (তাঁকে) জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হাদী পাঠিয়ে দাও এবং তােমাদের ও তার মাঝে একটি দিন আলামত হিসাবে নির্দিষ্ট করে নাও। যখন সেই দিন আসবে তখন সে হালাল হয়ে যাবে। হাকাম (রাহঃ) বলেন, আম্মারা ইব্ন উমাইর (রাহঃ) বলেছেন, আমি এই হাদীস আব্দুর রহমান ইব্ন ইয়াযীদ (রাহঃ) থেকে তােমাকে বর্ণনা করেছি যে, ইব্ন মাসউদ (রাযিঃ) বলেছেন, তার উপর আগামী বছর উমরার কাযা ওয়াজিব হবে। শু'বা (রাহঃ) বলেন, আমি সুলায়মান (রাহঃ) থেকে শুনেছি, তিনি হাকাম (রাহঃ)-এর অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب مناسك الحج
4138 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ , يُحَدِّثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ: أَهَلَّ رَجُلٌ مِنَ النَّخْعِ بِعُمْرَةٍ يُقَالُ لَهُ , عُمَيْرُ بْنُ سَعِيدٍ , فَلُدِغَ فَبَيْنَا هُوَ صَرِيعٌ فِي الطَّرِيقِ إِذْ طَلَعَ عَلَيْهِمْ رَكْبٌ فِيهِمُ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فَسَأَلُوهُ. فَقَالَ: «ابْعَثُوا بِالْهَدْيِ , وَاجْعَلُوا بَيْنَكُمْ وَبَيْنَهُ يَوْمًا أَمَارَةً , فَإِذَا كَانَ ذَلِكَ , فَلْيَحْلِلْ» قَالَ الْحَكَمُ: وَقَالَ عُمَارَةُ بْنُ عُمَيْرٍ , وَكَانَ حَدَّثَكَ بِهِ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ أَنَّ ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: وَعَلَيْهِ الْعُمْرَةُ مِنْ قَابِلٍ. قَالَ: شُعْبَةُ وَسَمِعْتُ سُلَيْمَانَ حَدَّثَهُ بِهِ , مِثْلَ مَا حَدَّثَ الْحَكَمُ سَوَاءً