শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪১৪২
আন্তর্জাতিক নং: ৪১৪৩
হজ্বের অধ্যায়
হজ্জব্রত পালনে অবরুদ্ধ ব্যক্তির বিধান
৪১৪২-৪৩। রবী'উল মুয়াযযিন (রাহঃ) ….. ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,হুদায়বিয়ার প্রাক্কালে কতিপয় সাহাবী মাথা মুণ্ডন করেন এবং কতিপয় সাহাবী চুল ছােট করে ছাটেন। তারপর রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, আল্লাহ্ তা'আলা রহম করুন মাথা মুণ্ডনকারীদের উপর। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ ! চুল ছােট করে কর্তনকারীদের হুকুম কি? তিনি বললেন, আল্লাহ্ তা'আলা রহম করুন মাথা মুণ্ডনকারীদের উপর। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ ! চুল ছােট করে কর্তনকারীদের হুকুম কি? তিনি বললেন, আল্লাহ্ তাআলা রহম করুন মাথা মুণ্ডনকারীদের উপর। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহু ! চুল ছােট করে কর্তনকারীদের কি হবে ? তিনি বললেন, চুল ছােট করে কর্তনকারীদের উপরও। তাঁরা জিজ্ঞাসা করলেন, মাথা মুণ্ডনকারীদের কি বৈশিষ্ট্য যে, আপনি তাদেরকে রহমতের দু'আর ক্ষেত্রে প্রাধান্য দিলেন ? তিনি বললেন, তারা কোন অভিযােগ করে নি।


ফাহাদ (রাহঃ) ..... আবু ইসহাক (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب مناسك الحج
4142 - وَذَلِكَ أَنَّ رَبِيعًا الْمُؤَذِّنَ حَدَّثَنَا , قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى , قَالَ: ثنا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي نَجِيحٍ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ ": حَلَقَ رِجَالٌ يَوْمَ الْحُدَيْبِيَةِ , وَقَصَّرَ آخَرُونَ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَرْحَمُ اللهُ الْمُحَلِّقِينَ» , قَالُوا يَا رَسُولَ اللهِ وَالْمُقَصِّرِينَ؟ قَالَ: «يَرْحَمُ اللهُ الْمُحَلِّقِينَ» , قَالُوا: يَا رَسُولَ اللهِ , وَالْمُقَصِّرِينَ؟ قَالَ: «يَرْحَمُ اللهُ الْمُحَلِّقِينَ» , قَالُوا: يَا رَسُولَ اللهِ , وَالْمُقَصِّرِينَ؟ قَالَ: «وَالْمُقَصِّرِينَ» . [ص:256] قَالُوا: فَمَا بَالُ الْمُحَلِّقِينَ ظَاهَرْتُ لَهُمْ بِالتَّرَحُّمِ؟ قَالَ: «إِنَّهُمْ لَمْ يَشُكُّوا»

4143 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ بُهْلُولٍ , قَالَ: ثنا ابْنُ إِدْرِيسَ , عَنْ ابْنُ إِسْحَاقَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

হাদীসের ব্যাখ্যা:

অভ্যাস অথবা প্রয়োজন হিসাবে মাথা মুন্ডন করা অথবা ছেঁটে নেওয়া কোন ইবাদত নয়; কিন্তু হজ্ব ও উমরার মধ্যে যে মাথা মুন্ডন অথবা চুল ছেঁটে নেওয়া হয়, এর মাধ্যমে বান্দার পক্ষ থেকে তার গোলামী ও দীনতা-হীনতার প্রকাশ ঘটে; এজন্য এটা বিশেষ ইবাদত, আর এ নিয়তেই মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা চাই। আর যেহেতু গোলামীর ও বিনয়ের প্রকাশ মাথা মুন্ডনের দ্বারা বেশী প্রকাশ পায়, এজন্য এটাই উত্তম। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) রহমতের দু‘আর মধ্যে এটাকেই প্রাধান্য দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪১৪২ | মুসলিম বাংলা