শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৩৫১
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৫১। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) ...... উবাইদুল্লাহ ইব্ন আদী ইব্নুল খিয়ার হতে বর্ণনা করেন। তিনি বলেন, সাহাবায়ে কিরাম (রাযিঃ) হযরত উমার (রাযিঃ) এর সামনে আযল নিয়ে আলোচনা করেন। এ সম্বন্ধে তারা মতভেদ করেন। উমার (রাযিঃ) বলেন, "তোমরা এ বিষয় নিয়ে মতভেদ করছ। অথচ তোমরা মহান বদর যুদ্ধে অংশ গ্রহণকারী যোদ্ধা। তাহলে তোমাদের পরের লোকদের অবস্থা কি হবে? তখন দুজন লোককে কানে কানে কথা বলতে দেখা গেলো। হযরত উমার (রাযিঃ) বললেন, কি নিয়ে কানাকানি করছো? বর্ণনাকারী বলেন, ইয়াহুদীরা মনে করে যে, এটা ক্ষুদ্র জীবন্ত কবর। আলী (রাযিঃ) তখন বললেন , এটা জীবন্ত কবর হবে না যতক্ষণ না এটা "সপ্ত স্তর" অতিক্রম করে। আল্লাহ তা'আলা সূরা মু'মিনুনঃ ১২ আয়াতে বলেনঃ وَلَقَدْ خَلَقْنَا الإِنسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ - ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ অর্থাৎ , "আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হতে , অতঃপর আমি এটাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আঁধারে। "
كتاب النكاح
4351 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي مَعْمَرُ بْنُ أَبِي حَبِيبَةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ قَالَ: تَذَاكَرَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ عُمَرَ الْعَزْلَ , فَاخْتَلَفُوا فِيهِ. فَقَالَ عُمَرُ: قَدِ اخْتَلَفْتُمْ وَأَنْتُمْ أَهْلُ بَدْرٍ الْأَخْيَارُ , فَكَيْفَ بِالنَّاسِ بَعْدَكُمْ؟ إِذْ تَنَاجَى رَجُلَانِ فَقَالَ عُمَرُ: مَا هَذِهِ الْمُنَاجَاةُ؟ قَالَ: إِنَّ الْيَهُودَ تَزْعُمُ أَنَّهَا الْمَوْءُودَةُ الصُّغْرَى. فَقَالَ عَلِيٌّ: " إِنَّهَا لَا تَكُونُ مَوْءُودَةً حَتَّى تَمُرَّ بِالتَّارَاتِ السَّبْعِ {وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ} [المؤمنون: 12] إِلَى آخِرِ الْآيَةِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান