শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৩৫২
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৫২। সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ....... উবাইদ ইব্ন রিফায়াহ আল-আনসারী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, "রাসূলাল্লাহ (ﷺ) এর সাহাবীগণ আযল নিয়ে একবার সমালোচনা করেন। অতঃপর বর্ণনাকারী অনুরূপ উল্লেখ করেন। আর অতিরিক্ত বলেন, অতঃপর হযরত উমার (রাযিঃ) হযরত আলী (রাযিঃ) এর কথা পছন্দ করলেন এবং বললেন , আল্লাহ তা'আলা আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন। আলী (রাযিঃ) অতঃপর সংবাদ দিলেন যে, বীর্যের মধ্যে রূহ ফুৎকার দেয়া হলেই আযল জীবন্ত কবর হিসেবে গণ্য। আর যেটার মধ্যে রূহ ফুৎকার দেয়া হয়নি তা মৃত , জীবন্ত কবর হিসেবে গণ্য নয়।
হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকেও হযরত আলী (রাযিঃ) হতে উল্লেখিত কথার মতো বর্ণনা করা হয়েছেঃ
كتاب النكاح
4352 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئِ قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ , عَنْ مَعْمَرِ بْنِ أَبِي حَبِيبَةَ قَالَ: سَمِعْتُ عُبَيْدَ بْنَ رِفَاعَةَ الْأَنْصَارِيِّ قَالَ: تَذَاكَرَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَزْلَ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ. فَتَعَجَّبَ عُمَرُ مِنْ قَوْلِهِ , وَقَالَ: جَزَاكَ اللهُ خَيْرًا. فَأَخْبَرَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ لَا مَوْءُودَةَ إِلَّا مَا قَدْ نُفِخَ فِيهِ الرُّوحُ قَبْلَ ذَلِكَ , وَأَمَّا مَا لَمْ يُنْفَخْ فِيهِ الرُّوحُ , فَإِنَّمَا هُوَ مَوَاتٌ غَيْرُ مَوْءُودَةٍ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَيْضًا نَظِيرُ مَا ذَكَرْنَاهُ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৩৫২ | মুসলিম বাংলা