শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৩৫৩
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৫৩। আবু বাকরা (রাহঃ) ....... আবুল উদ্দাক (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদল লোক ইব্ন আব্বাস (রাযিঃ) কে আযল সম্বন্ধে জিজ্ঞেস করেন। এরপর তিনি আলী (রাযিঃ) এর উক্তির মতো বর্ণনা পেশ করেন। আলী (রাযিঃ) ও ইব্ন আব্বাস (রাযিঃ) দুই জনই এ ব্যাপারে একমত পোষণ করেছেন যা উপরে বর্ণনা করা হয়েছে।
হযরত উমার (রাযিঃ) যা উল্লেখ করেছেনঃ এ ব্যাপারে আলী (রাযিঃ) এর সমর্থনের অনুকরণ হযরত ইব্ন আব্বাস (রাযিঃ)ও করেছেন। আর সাহাবায়ে কিয়ামের মধ্য থেকে যারা এ দুজনের কাছে উপস্থিত ছিলেন, তারাও হযরত আলী (রাযিঃ) এর সমর্থনের অনুকরণ করেন। এতে প্রমাণিত হয় যে, এ হিসাবে আযল অপছন্দনীয় কাজ নয়। রাসূলাল্লাহ (ﷺ) হতেও আযল এর ব্যাপারে বর্ণনা এসেছেঃ
كتاب النكاح
4353 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ قَالَ: ثنا الْأَعْمَشُ , عَنْ أَبِي الْوَدَّاكِ , أَنَّ قَوْمًا سَأَلُوا ابْنَ عَبَّاسٍ عَنِ الْعَزْلِ , فَذَكَرَ مِثْلَ كَلَامِ عَلِيٍّ سَوَاءً. فَهَذَا عَلِيٌّ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمْ , قَدِ اجْتَمَعَا فِي هَذَا عَلَى مَا ذَكَرْنَا , وَتَابَعَ عَلِيًّا عَلَى مَا قَالَ مِنْ ذَلِكَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَمَنْ كَانَ بِحَضْرَتِهِمَا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [ص:33] فَفِي هَذَا دَلِيلٌ عَلَى أَنَّ الْعَزْلَ غَيْرُ مَكْرُوهٍ مِنْ هَذِهِ الْجِهَةِ. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَزْلِ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান