শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৪৩৫৪
বিবাহ-শাদীর অধ্যায়
আযল বা স্ত্রী যোনীর বাইরে বীর্যপাত
৪৩৫৪। মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন ইউনুস (রাহঃ) ......... আবু সাইদ আল খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন যখন রাসূলাল্লাহ (ﷺ) খাইবার বিজয় করলেন তখন আমরা বহু মহিলা হস্তগত করলাম। তাদের সাথে আমরা সংগম করতাম ও আযল করতাম। তখন আমাদের কয়েকজন পরস্পরকে বলতে লাগলো , তোমরা এরূপ করছো অথচ রাসূলাল্লাহ (ﷺ) তোমাদের পাশেই রয়েছেন, তোমরা তাকে এ ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞেস করছনা। বর্ণনাকারী বলেন, তখন তারা রাসূলাল্লাহ (ﷺ) কে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। রাসূলাল্লাহ (ﷺ) বলেন, "বীর্যের প্রতিটি ফোটায় সন্তান হয় না; তবে আল্লাহ তা'আলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তাকে কেউ এ কাজ থেকে বিরত রাখতে পারে না। কাজেই তোমাদের উপর কিছুই নেই যদি তোমরা আযল করো বা না করো।”
كتاب النكاح
4354 - مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ قَالَ: ثنا أَسْبَاطٌ , عَنْ مُطَرِّفٍ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ أَبِي الْوَدَّاكِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: لَمَّا افْتَتَحَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ أَصَبْنَا نِسَاءً فَكُنَّا نَطَؤُهُنَّ فَنَعْزِلُ عَنْهُنَّ. فَقَالَ بَعْضُنَا لِبَعْضٍ أَتَفْعَلُونَ هَذَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِكُمْ لَا تَسْأَلُونَهُ؟ قَالَ: فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ: «لَيْسَ مِنْ كُلِّ الْمَاءِ يَكُونُ الْوَلَدُ , إِنَّ اللهَ إِذَا أَرَادَ أَنْ يَخْلُقَ شَيْئًا لَمْ يَمْنَعْهُ شَيْءٌ , فَلَا عَلَيْكُمْ أَلَّا تَعْزِلُوا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান