শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ৪৬৫৭
তালাক - ডিভোর্স অধ্যায়
৯. অনুচ্ছেদঃ কোন ব্যক্তি যদি তার স্ত্রীর গর্ভের সন্তানকে অস্বীকার করে
৪৬৫৭। আবু জা'ফর আত-তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম বলেন, যখন কোন ব্যক্তি তার স্ত্রীর গর্ভের সন্তানকে তার নিজের থেকে হয়েছে বলে অস্বীকার করে তখন কাজী স্ত্রী ও স্বামীর মধ্যে গর্ভের সন্তান সম্পর্কে 'লি'আন' করাবেন। সন্তানটিকে তার মায়ের কাছে সমর্পণ করবেন এবং স্ত্রীকে স্বামী থেকে পৃথক ঘোষণা করে দিবেন। নিম্নবর্ণিত হাদীসটিকে তারা দলীল হিসেবে পেশ করেনঃ

আব্দা ইবন সুলাইমান (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গর্ভের সন্তান সম্পর্কে 'লি'আন' করিয়েছেন।
আবু ইউসুফ (রাহঃ)ও এক বর্ণনায় উপরোক্ত অভিমত পেশ করেছেন, কিন্তু এটা তার সুপ্রসিদ্ধ অভিমত নয়। অন্য একদল আলিম এ সম্পর্কে প্রথম পক্ষের বিরোধিতা করেন এবং তারা বলেন, গর্ভের সন্তান সম্পর্কে কোন প্রকার লি'আন নেই। কেননা এটা হামল বা গর্ভ নাও হতে পারে। নারীর মধ্যে যে চিহ্ন দেখতে পাওয়া যায় এবং তার দ্বারা সে গর্ভবতী বলে ধারণা করা হয়, প্রকৃত পক্ষে সে গর্ভবতী কিনা তা নিশ্চিতভাবে জানা নেই। এটা একটা শুধু ধারণা। কাজেই ধারণা অস্বীকৃতির ক্ষেত্রে লিআন সাব্যস্ত হয় না। প্রথম পক্ষের বিরুদ্ধে তাদের দলীল হল এ যে, তারা যে হাদীসটি দলীল হিসেবে উল্লেখ করেছেন তা একটি সংক্ষিপ্ত হাদীস। যিনি বর্ণনা করেছেন তিনি এটাকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন এবং তাতে ভুল করেছেন। প্রকৃত ঘটনা হল নিম্নরূপঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) স্বামী-স্ত্রীর মধ্যে লি'আন করিয়েছেন। আর ঘটনাক্রমে স্ত্রীটি ছিল গর্ভবর্তী। এটা আমাদের মতে অপবাদের জন্যই শপথ করানো, গর্ভস্থ সন্তানের অস্বীকৃতির জন্য শপথ করানো নয়। যিনি হাদীসটি বর্ণনা করেছেন তিনি ধারণা করেছেন যে, এটা গর্ভস্থ সন্তান সম্পর্কে শপথ করানো। তাই তিনি হাদীসটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, যেমন আমরা উল্লেখ করেছি। প্রকৃত হাদীসটি নিম্নরূপঃ
كتاب الطلاق
بَابُ الرَّجُلِ يَنْفِي حَمْلَ امْرَأَتِهِ أَنْ يَكُونَ مِنْهُ
4657 - قَالَ أَبُو جَعْفَرٍ: ذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الرَّجُلَ إِذَا نَفَى حَمْلَ امْرَأَتِهِ , أَنْ يَكُونَ مِنْهُ , لَاعَنَ الْقَاضِي بَيْنَهَا وَبَيْنَهُ بِذَلِكَ الْحَمْلِ , وَأَلْزَمَهُ أُمَّهُ , وَأَبَانَ الْمَرْأَةَ مِنْ زَوْجِهَا وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِحَدِيثٍ يُحَدِّثُهُ عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ , عَنِ الْأَعْمَشِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ عَلْقَمَةَ , عَنْ عَبْدِ اللهِ , «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَاعَنَ بِالْحَمْلِ» . وَقَدْ كَانَ أَبُو يُوسُفَ رَحِمَهُ اللهُ , قَالَ بِهَذَا الْقَوْلِ مَرَّةً , وَلَيْسَ هُوَ بِالْمَشْهُورِ مِنْ قَوْلِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا يُلَاعِنُ بِحَمْلٍ , لِأَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ لَا يَكُونَ حَمْلًا , لِأَنَّ مَا يَظْهَرُ مِنَ الْمَرْأَةِ مِمَّا يُتَوَهَّمُ بِهِ أَنَّهَا حَامِلٌ , لَيْسَ يُعْلَمُ بِهِ حَمْلٌ عَلَى حَقِيقَةٍ , إِنَّمَا هُوَ تَوَهُّمٌ , فَنَفْيُ الْمُتَوَهَّمِ لَا يُوجِبُ اللِّعَانَ , وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى , أَنَّ الْحَدِيثَ الَّذِي احْتَجُّوا بِهِ عَلَيْهِمْ , حَدِيثٌ مُخْتَصَرٌ , اخْتَصَرَهُ الَّذِي رَوَاهُ فَغَلِطَ فِيهِ وَإِنَّمَا أَصْلُهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَاعَنَ بَيْنَهُمَا وَهِيَ حَامِلٌ» , فَذَلِكَ - عِنْدَنَا - لِعَانٌ بِالْقَذْفِ , لَا لِعَانٌ بِنَفْيِ الْحَمْلِ , فَتَوَهَّمَ الَّذِي رَوَاهُ أَنَّ ذَلِكَ لِعَانٌ بِالْحَمْلِ , فَاخْتَصَرَ الْحَدِيثَ كَمَا ذَكَرْنَا وَأَصْلُ الْحَدِيثِ فِي ذَلِكَ , مَا قَدْ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)