শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৪৬৫৮
তালাক - ডিভোর্স অধ্যায়
৯. অনুচ্ছেদঃ কোন ব্যক্তি যদি তার স্ত্রীর গর্ভের সন্তানকে অস্বীকার করে
৪৬৫৮। ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) …… আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমরা বিকাল বেলা মসজিদে অবস্থান করছিলাম, তখন এক ব্যক্তি বললেন, যদি আমাদের কেউ তার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখে আর সে তাকে হত্যা করে তখন আপনারা তাকে হত্যা করেন। আর যদি সে এটা নিয়ে বাইরে কথা বলে তাকে আপনারা বেত্রাঘাত করেন। আর যদি সে চুপচাপ থাকে তাহলে সে যেন ক্রোধ নিয়ে চেপে রইল। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে নিশ্চয়ই এ সমস্যাটি সম্বন্ধে জিজ্ঞেস করব। অতঃপর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ যদি তার স্ত্রীর সাথে কোন এক ব্যক্তিকে দেখতে পায় তাহলে সে যদি তাকে হত্যা করে আপনারা তাকে হত্যা করেন। সে যদি এটা নিয়ে বাইরে কথা বলে তাহলে তাকে আপনারা বেত্রাঘাত করেন। আর যদি সে চুপচাপ থাকে তাহলে সে যেন ক্রোধ নিয়ে চুপচাপ রইল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, হে আল্লাহ্! আপনি সমস্যার সমাধান দিন। অতঃপর লি'আন (অর্থাৎ স্বামী স্ত্রীর আল্লাহর নামে অভিসম্পাত বিনিময়)-এর আয়াত নাযিল হয় আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) বলেন, ঐ লোকটিই ছিলেন প্রথম ব্যক্তি, যে এ সমস্যার সন্মুখীন হয় ।
كتاب الطلاق
4658 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا حَمَّادٌ قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ سُلَيْمَانَ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ عَلْقَمَةَ , عَنْ عَبْدِ اللهِ , قَالَ: " بَيْنَا نَحْنُ عَشِيَّةً فِي الْمَسْجِدِ إِذْ قَالَ رَجُلٌ: إِنْ أَحَدَنَا رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلًا , فَإِنْ قَتَلَهُ قَتَلْتُمُوهُ , وَإِنْ هُوَ تَكَلَّمَ جَلَدْتُمُوهُ , وَإِنْ هُوَ سَكَتَ , سَكَتَ عَلَى غَيْظٍ , لَأَسْأَلَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ , فَقَالَ: يَا رَسُولَ اللهِ , إِنْ أَحَدَنَا رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلًا , فَإِنْ قَتَلَهُ قَتَلْتُمُوهُ , وَإِنْ هُوَ تَكَلَّمَ جَلَدْتُمُوهُ , وَإِنْ سَكَتَ , سَكَتَ عَلَى غَيْظٍ , اللهُمَّ احْكُمْ , فَأُنْزِلَتْ آيَةُ اللِّعَانِ , قَالَ عَبْدُ اللهِ: فَكَانَ ذَلِكَ الرَّجُلُ , أَوَّلُ مَنِ ابْتُلِيَ بِهِ "