শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৪৭৭৮
শপথ ও মান্নতের অধ্যায়
২, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির সাথে এক মাস কথা না বলার শপথ করে, তাহলে কত দিনে এ মাস গণনা করা হবে?
৪৭৭৮। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) ..... আয়েশা সিদ্দীকা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, সাহাবায়ে কিরামের কথা যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ অর্থাৎ মাস ২৯ শা হয়ে থাকে, ঠিক নয়। আল্লাহর শপথ ব্যাপারটি এরূপ নয়। তিনি এ ব্যাপারে কি বলেছেন, আল্লাহর শপথ আমি বেশী জানি। তিনি ঐ সময়ে এ কথাটি বলেছিলেন, যখন তিনি আমাদের থেকে পৃথক ছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের থেকে এক মাস পৃথক থাকব। এরপর তিনি ২৯ রাত অতিবাহিত হওয়ার পর আমাদের মাঝে তাশরীফ আনেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ), আপনি এক মাসের জন্যে শপথ করেছিলেন। আর আপনি আমাদের মাঝে অনুপস্থিত ছিলেন ২৯ রাত।” রাসূলুল্লাহ বললেন, আমাদের এ মাসটি ২৯ শা মাস।
এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, শপথটি ছিল নয়া চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। হযরত উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) হতেও এ ব্যাপারে বর্ণনা দেখতে পাওয়া যায়ঃ
كتاب الأيمان والنذور
4778 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الزِّنَادِ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ قَالَتْ: وَقَوْلُهُمْ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ» لَا وَاللهِ مَا كَذَلِكَ قَالَ , أَنَا - وَاللهِ - أَعْلَمُ بِمَا قَالَ فِي ذَلِكَ , إِنَّمَا قَالَ حِينَ هَجَرَنَا لَأَهْجُرَكُنَّ شَهْرًا. فَجَاءَ حَتَّى ذَهَبَ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً. فَقُلْتُ: يَا نَبِيَّ اللهِ , إِنَّكَ أَقْسَمْتَ شَهْرًا , وَإِنَّمَا غِبْتَ عَنَّا تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً. فَقَالَ: «إِنَّ شَهْرَنَا هَذَا كَانَ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً» فَثَبَتَ بِذَلِكَ أَنَّ يَمِينَهُ كَانَتْ مَعَ رُؤْيَةِ الْهِلَالِ , وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ هَذَا شَيْءٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান