শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৪৭৭৭
শপথ ও মান্নতের অধ্যায়
২, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির সাথে এক মাস কথা না বলার শপথ করে, তাহলে কত দিনে এ মাস গণনা করা হবে?
৪৭৭৭। ইবন আবু দাউদ (রাহঃ) ..... আয়েশা সিদ্দীকা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) শপথ করলেন যে, তিনি একমাস আমাদেরকে ছেড়ে পৃথক থাকবেন, অতঃপর তিনি ২৯ দিন পর আমাদের মাঝে প্রবেশ করলেন, তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি শপথ করেছিলেন যে, আপনি আমাদের সাথে একমাস কথা বলবেন না, আর এখন আপনি ২৯ দিন পরই আমাদের মাঝে তাশরীফ এনেছেন। তিনি বললেন, মাস কোন কোন সময় পরিপূর্ণ হয়না।
সুতরাং তিনি সংবাদ দিলেন যে, তিনি মাস পরিপূর্ণ না হওয়ার কারণে এরূপ করেছেন। আর এটা একথার উপরও দলীল যে, তিনি শা'বানের নয় চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে শপথ করেছিলেন। আর এটাই আমাদের অভিমত। উপরের বর্ণনা থেকে আরাে একটু স্পষ্টতর বর্ণনাও এসেছে। যেমনঃ
সুতরাং তিনি সংবাদ দিলেন যে, তিনি মাস পরিপূর্ণ না হওয়ার কারণে এরূপ করেছেন। আর এটা একথার উপরও দলীল যে, তিনি শা'বানের নয় চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে শপথ করেছিলেন। আর এটাই আমাদের অভিমত। উপরের বর্ণনা থেকে আরাে একটু স্পষ্টতর বর্ণনাও এসেছে। যেমনঃ
كتاب الأيمان والنذور
4777 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ , عَنْ عَمْرَةَ , عَنْ عَائِشَةَ , قَالَتْ: " حَلَفَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لَيَهْجُرُنَا شَهْرًا , فَدَخَلَ عَلَيْنَا لِتِسْعٍ وَعِشْرِينَ , فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ إِنَّكَ حَلَفْتَ أَنْ لَا تُكَلِّمَنَا شَهْرًا , وَإِنَّمَا أَصْبَحْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ , فَقَالَ إِنَّ الشَّهْرَ لَا يَتِمُّ " فَأَخْبَرَ أَنَّهُ إِنَّمَا فَعَلَ ذَلِكَ , لِنُقْصَانِ الشَّهْرِ , فَهَذَا دَلِيلٌ عَلَى أَنَّهُ كَانَ حَلَفَ عَلَيْهِنَّ مَعَ غُرَّةِ الْهِلَالِ فَكَذَلِكَ نَقُولُ , وَقَدْ رُوِيَ فِي هَذَا مَا هُوَ أَبْيَنُ مِنْ هَذَا