শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৪৭৮০
শপথ ও মান্নতের অধ্যায়
২, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির সাথে এক মাস কথা না বলার শপথ করে, তাহলে কত দিনে এ মাস গণনা করা হবে?
৪৭৮০। ইবন মারযূক (রাহঃ) ..... আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মাস কখনাে কখনাে ২৯ শা হয়ে থাকে। আবার কখনাে ৩০ শা হয়ে থাকে, যখন তোমরা নয়া চাঁদ দেখবে তখন সিয়াম পালন আরম্ভ করবে আবার যখন নয়া চাঁদ দেখতে তখন সিয়াম ভঙ্গ করবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে ত্রিশ দিন পূর্ণ করবে।
এ হাদীসের মাধ্যমে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে, ত্রিশ দিনের পূর্বে নয় চাঁদ দেখা যাওয়ার কারণে ২৯ তারিখ কোন কোন মাস সমাপ্ত হয়। অতএব উপরােক্ত হাদীসগুলাে আমাদের উল্লেখিত তথ্যটি সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। আর এটাই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) এবং ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত। এটা ইমাম হাসান বসরী (রাহঃ) হতে বর্ণিত রয়েছে।

كتاب الأيمان والنذور
4780 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ , وَيَكُونُ ثَلَاثِينَ , وَإِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا , وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا , فَإِنْ غُمَّ عَلَيْكُمْ , فَأَكْمِلُوا الْعِدَّةَ» [ص:125] فَأَخْبَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ إِنَّمَا يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ بِرُؤْيَةِ الْهِلَالِ قَبْلَ الثَّلَاثِينَ. فَقَدْ دَلَّتْ هَذِهِ الْآثَارُ , لِمَا كَشَفَتْ عَمَّا ذَكَرْنَا. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ. وَقَدْ رُوِيَ ذَلِكَ أَيْضًا عَنِ الْحَسَنِ