শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৪৭৮১
শপথ ও মান্নতের অধ্যায়
২, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির সাথে এক মাস কথা না বলার শপথ করে, তাহলে কত দিনে এ মাস গণনা করা হবে?
৪৭৮১। আবু বিশর আর-রাকী (রাহঃ) ......... হাসান বসরী (রাহঃ) হতে বর্ণনা করেন । তিনি এমন একজন লােক সম্বন্ধে কথা বলেন, যিনি একমাস সিয়াম পালন করার মানত করেছেন। তিনি বলেন, লােকটি যদি নয়া চাঁদ দেখার সাথে সাথে সিয়াম পালন করার কথা বলে থাকে তাহলে সে নয়া চাঁদ দেখে সিয়াম পাল শুরু করবে এবং আরেক নয়া চাঁদ দেখে সিয়াম পালন বন্ধ করবে। আর যদি সে মাসের মাঝখানে কোন একদিন সিয়াম পালন করা আর করে তাহলে তাকে ৩০ দিন সিয়াম পালন করতে হবে। আল্লাহ অধিক পরিজ্ঞাত।
كتاب الأيمان والنذور
4781 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا مُعَاذُ بْنُ مُعَاذٍ , عَنْ أَشْعَثَ , عَنِ الْحَسَنِ , فِي رَجُلٍ نَذَرَ أَنْ يَصُومَ شَهْرًا. قَالَ: إِنِ ابْتَدَأَ لِرُؤْيَةِ الْهِلَالِ صَامَ لِرُؤْيَتِهِ , وَأَفْطَرَ لِرُؤْيَتِهِ , وَإِنِ ابْتَدَأَ فِي بَعْضِ الشَّهْرِ , صَامَ ثَلَاثِينَ يَوْمًا وَاللهُ تَعَالَى أَعْلَمُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান