শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৪৭৮২
শপথ ও মান্নতের অধ্যায়
৩, যদি কোন ব্যক্তি কোন স্থানে সালাত আদায় করা নিজের উপর ওয়াজিব করে নেয় অতঃপর সে অন্য জায়গায় সালাত আদায় করেঃ
৪৭৮২। মুহাম্মাদ ইবনুল হাজ্জাজ আল-হাদরামী (রাহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, জনৈক ব্যক্তি মক্কা বিজয়ের দিন বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি মানত করেছি যে, যদি আল্লাহু তা'আলা আপনাকে মক্কা বিজয় দান করেন তাহলে আমি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করবাে। রাসূলুল্লাহ বলেন, এখানে সালাত আদায় করে নাও, ব্যক্তিটি দু বার কিংবা তিন বার কথাটি পুনরাবৃত্তি করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাহলে এটা তােমার ব্যাপার।
আবু জাফর আত-তাহাবী (রাহঃ) বলেনঃ অত্র হাদীসে দেখা যায়, যে ব্যক্তিটি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করার মানত করেছিলেন তাকে অন্য জায়গায় সালাত আদায় করার জন্য রাসূলুল্লাহ(ﷺ) নির্দেশ দিয়েছিলেন। সুতরাং ইমাম আবু হানীফা (রাহঃ) ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান (রাহঃ) বলেন, “যদি কোন ব্যক্তি কোন নিদিষ্ট জায়গায় সালাত আদায় করার জন্যে মানত করে তাহলে অন্য জায়গায় সালাত আদায় করলে তার জন্যে যথেষ্ট হবে।" উপরােক্ত হাদীসকে তারা তাদের অভিমতের দলীল হিসেবে পেশ করেন। তবে ইমাম আবু ইউসুফ (রাহঃ) বলেন, যদি কোন ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের মানত করে অতপর সে মসজিদুল হারাম অথবা মসজিদে নববীতে সালাত আদায় করে তাহলে তার জন্যে এটা হবে যথেষ্ট। কেননা সে এমন এক জায়গায় সালাত আদায় করেছে, যা তার নযরকৃত স্থানের চেয়ে বেশী ফযীলতের অধিকারী। তিনি আরাে বলেন, যে ব্যক্তি মসজিদুল হারামে সালাত আদায় করার মানত করে অতঃপর সে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করে এটা তার জন্যে যথেষ্ট বা বৈধ হবেনা। কেননা সে এমন এক জায়গায় সালাত আদায় করল, যে জায়গার ফযীলত ঐ জায়গার ফযীলত থেকে কম, যে জায়গায় সে সালাত আদায় করার মানত করেছিল। এ সম্পর্কে তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত একটি বর্ণনা দ্বারা দলীল পেশ করেনঃ

كتاب الأيمان والنذور
بَابٌ الرَّجُلُ يُوجِبُ عَلَى نَفْسِهِ أَنْ يُصَلِّيَ فِي مَكَانٍ فَيُصَلِّي فِي غَيْرِهِ
4782 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ الْحَضْرَمِيُّ , قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ , عَنْ عَطَاءٍ , عَنْ جَابِرٍ , " أَنَّ رَجُلًا قَالَ يَوْمَ الْفَتْحِ: يَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي نَذَرْتُ - إِنْ فَتَحَ اللهُ عَلَيْكَ مَكَّةَ - أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ. فَقَالَ لَهُ النَّبِيُّ «صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلِّ هَاهُنَا فَأَعَادَهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَأْنُكَ إِذًا» قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِي هَذَا الْحَدِيثِ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ الَّذِي نَذَرَ أَنْ يُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ أَنْ يُصَلِّيَ فِي غَيْرِهِ. فَقَالَ أَبُو حَنِيفَةَ , وَأَبُو يُوسُفَ , وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ مَنْ جَعَلَ لِلَّهِ عَلَيْهِ أَنْ يُصَلِّيَ فِي مَكَانٍ فَصَلَّى فِي غَيْرِهِ أَجْزَأَهُ ذَلِكَ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. غَيْرَ أَنَّ أَبَا يُوسُفَ قَدْ قَالَ فِي إِمْلَائِهِ مَنْ نَذَرَ أَنْ يُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ , فَصَلَّى فِي الْمَسْجِدِ الْحَرَامِ , أَوْ فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْزَأَهُ ذَلِكَ ; لِأَنَّهُ صَلَّى فِي مَوْضِعٍ , الصَّلَاةُ فِيهِ أَفْضَلُ مِنَ الصَّلَاةِ فِي مَوْضِعِ الَّذِي أَوْجَبَ الصَّلَاةَ فِيهِ عَلَى نَفْسِهِ. وَمَنْ نَذَرَ أَنْ يُصَلِّيَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ , فَصَلَّى فِي بَيْتِ الْمَقْدِسِ , لَمْ يُجْزِهِ ذَلِكَ لِأَنَّهُ صَلَّى فِي مَكَانٍ لَيْسَ لِلصَّلَاةِ فِيهِ مِنَ الْفَضْلِ مَا لِلصَّلَاةِ فِي ذَلِكَ الْمَكَانِ الَّذِي أَوْجَبَ عَلَى نَفْسِهِ الصَّلَاةَ فِيهِ. وَاحْتَجَّ فِي ذَلِكَ بِمَا رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ