শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫৪৫৭
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৫৭। আবু গাসসান (রাহঃ) ..... ইবনে মুয়াইয সা'দী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার ঘােড়াকে বৃক্ষের সাথে বাঁধার জন্য সম্মুখে অগ্রসর হলাম। অনন্তর আমি বানূ হানীফার একটি মসজিদের কাছ দিয়ে অতিক্রম করলাম। আমি শুনলাম, তারা সাক্ষ্য দিচ্ছে যে, মুসায়লামা আল্লাহর রাসুল। আমি আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ)-এর নিকট ফিরে গেলাম এবং তাঁকে তাদের বিষয়ে অবহিত করলাম। তিনি কিছু সিপাহী পাঠালেন। তারা তাদেরকে পাকড়াও করে এবং তাদেরকে তাঁর দরবারে উপস্থিত করা হয়। তারা তাওবা করে নিজেদের উক্তি থেকে ফিরে আসে এবং বলে, আমরা আগামীতে এরূপ কথা পুনঃ বলবনা। অনন্তর তিনি তাদেরকে ছেড়ে দিলেন। অতঃপর তাদের থেকে এক ব্যক্তি এল, যাকে আব্দুল্লাহ্ ইবনে নাওয়াহা বলা হত। তিনি তার গর্দান উড়িয়ে দিলেন। লােকেরা বলল, আপনি এক কাওমকে এক অভিন্ন বিষয়ে পাকড়াও করে তাদের কতককে ছেড়ে দিলেন এবং কতককে হত্যা করলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসা ছিলাম। এমন সময় তার কাছে ইবনে নাওয়াহা এবং তার সঙ্গে অন্য এক ব্যক্তি আসে, যাকে ওয়াসসাল ইবনে হাজার বলা হত। এরা দুজন মুসায়লামার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছিলাে। রাসূলুল্লাহু (ﷺ) তাদের উভয়কে বললেন, তােমরা কি সাক্ষ্য দিচ্ছ যে, আমি আল্লাহর রাসূল। তারা বলল, আপনি কি সাক্ষ্য দিচ্ছেন যে, মুসায়লামা আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি আল্লাহ তা'আলা ও তার রাসূলের উপর ঈমান এনেছি।
বস্তুত আমি যদি কোন দূতকে হত্যা করতাম তবে তােমাদের দু'জনকে হত্যা করতাম। (আব্দুল্লাহ্ ইবনে মাসউদ রা বলেন) আমি একে এ জন্যই হত্যা করেছি। কেননা এ মুসায়লামা-কে রাসূল মেনে রাসূল (ﷺ)-এর নবুওয়তকে অস্বীকার করে হারবী কাফির হয়ে গিয়েছিলাে]।
বস্তুত আমি যদি কোন দূতকে হত্যা করতাম তবে তােমাদের দু'জনকে হত্যা করতাম। (আব্দুল্লাহ্ ইবনে মাসউদ রা বলেন) আমি একে এ জন্যই হত্যা করেছি। কেননা এ মুসায়লামা-কে রাসূল মেনে রাসূল (ﷺ)-এর নবুওয়তকে অস্বীকার করে হারবী কাফির হয়ে গিয়েছিলাে]।
كتاب السير
5457 - حَدَّثَنَا أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , قَالَ: ثنا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ , قَالَ: حَدَّثَنِي أَبُو وَائِلٍ قَالَ: ثنا ابْنُ مُعَيْزٍ السَّعْدِيُّ , قَالَ: خَرَجْتُ أَسْتَبِقُ فَرَسًا لِي بِالشَّجَرِ , فَمَرَرْتُ عَلَى مَسْجِدٍ مِنْ مَسَاجِدِ بَنِي حَنِيفَةَ , فَسَمِعْتُهُمْ يَشْهَدُونَ أَنَّ مُسَيْلِمَةَ رَسُولُ اللهِ , فَرَجَعْتُ إِلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ [ص:318] رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ , فَذَكَرْتُ لَهُ أَمْرَهُمْ , فَبَعَثَ الشُّرَطَ فَأَخَذُوهُمْ , وَجِيءَ بِهِمْ إِلَيْهِ , فَتَابُوا وَرَجَعُوا عَمَّا قَالُوا , وَقَالُوا لَا نَعُودُ , فَخَلَّى سَبِيلَهُمْ , وَقَدِمَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ عَبْدُ اللهِ بْنُ النَّوَّاحَةِ , فَضَرَبَ عُنُقَهُ فَقَالَ النَّاسُ: أَخَذْتَ قَوْمًا فِي أَمْرٍ وَاحِدٍ , فَخَلَّيْتَ سَبِيلَ بَعْضِهِمْ , وَقَتَلْتَ بَعْضَهُمْ , فَقَالَ: " كُنْتُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فَجَاءَهُ ابْنُ النَّوَّاحَةِ وَرَجُلٌ مَعَهُ يُقَالُ لَهُ ابْنُ وَثَّالِ بْنِ حَجَرٍ , وَافِدَيْنِ مِنْ عِنْدِ مُسَيْلِمَةَ , فَقَالَ لَهُمَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَشْهَدَانِ أَنِّي رَسُولُ اللهِ؟ فَقَالَا: أَتَشْهَدُ أَنْتَ أَنَّ مُسَيْلِمَةَ رَسُولُ اللهِ؟ فَقَالَ آمَنْتُ بِاللهِ وَبِرَسُولِهِ , لَوْ كُنْتُ قَاتِلًا وَفْدًا , لَقَتَلْتُكُمَا " فَلِذَلِكَ قَتَلْتُ هَذَا