শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫৪৫৮
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৫৮। ইউনুস (রাহঃ) ..... হাসান ইবনে আলী ইবনে আবু রাফি' (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু রাফি (রাযিঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, সে কুরায়শদের পত্র নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে উপস্থিত হলাে। বলেন, আমি যখন নবী (ﷺ)-কে দেখলাম তখন আমার অন্তরে ইসলাম ঢেলে দেয়া হলাে, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ!(ﷺ) আল্লাহর কসম, আমি তাদের দিকে কস্মিন কালেও ফিরে যাবনা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি বিশ্বাস ঘাতকতা করিনা এবং না দূতদেরকে বাধা প্রদান করি। এই জন্য তুমি ফিরে যাও। যদি তােমার হৃদয়ে সেই অবস্থা সৃষ্টি হয় যা এখন বিদ্যমান, তবে পুনঃ চলে এস। বলেন, এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে মনােনিবেশ করলাম এবং ইসলাম গ্রহণ করলাম। বুকায়র (রাহঃ) বলেন, আমাকে হাসান (রাহঃ) সংবাদ দিয়েছেন যে, আবু রাফি' (রাহঃ) কিবৃতী বংশীয় লােক ছিলেন।
كتاب السير
5458 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ , عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيِّ بْنِ أَبِي رَافِعٍ حَدَّثَهُ , " أَنَّ أَبَا رَافِعٍ أَخْبَرَهُ أَنَّهُ أَقْبَلَ بِكِتَابٍ مِنْ قُرَيْشٍ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: فَلَمَّا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُلْقِيَ فِي قَلْبِي الْإِسْلَامُ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , إِنِّي وَاللهِ لَا أَرْجِعُ إِلَيْهِمْ أَبَدًا , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَا إِنِّي لَا أَخِيسُ بِالْعَهْدِ وَلَا أَحْبِسُ الْبُرْدَ , وَلَكِنِ ارْجِعْ , فَإِنْ كَانَ فِي قَلْبِكَ الَّذِي فِي قَلْبِكَ الْآنَ فَارْجِعْ , قَالَ: فَرَجَعْتُ ثُمَّ أَقْبَلْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَأَسْلَمْتُ , قَالَ بُكَيْرٌ: وَأَخْبَرَنِي , أَنَّ أَبَا رَافِعٍ كَانَ قِبْطِيًّا "