শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত

হাদীস নং: ৫৪৬১
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৬১। ফাহাদ (রাহঃ) .....আকীল ইবনে আবী তালিবের আযাদকৃত গােলাম আবু মুররা (রাহঃ) থেকে বর্ণিত যে, উম্মুহানি বিনতে আবী তালিব (রাযিঃ) বলেন, (মক্কা বিজয়ের প্রাক্কালে) যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কার উচু এলাকায় অবতরণ করেন তখন আমার দেবরদের থেকে দুই ব্যক্তি, যারা বানূ মাখযুম গােত্রভুক্ত ছিলাে, পলায়ন করে আমার কাছে আশ্রয় গ্রহণ করে এবং তিনি হুবায়রা ইবনে আবী ওয়াহব মাখযুমীর স্ত্রী ছিলেন। বলেন, অনন্তর আমার ভাই আলী ইবনে আবী তালিব (রাযিঃ) আমার নিকট এলেন এবং তিনি বললেন, আমি তাদের দুজনকে অবশ্যই হত্যা করব। আমি তাদের উপর আমার গৃহ (দরজা) বন্ধ করে দিলাম। অতঃপর আমি মক্কার উঁচু এলাকায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে উপস্থিত হলাম। আমি তাঁকে একটি গামলায় গােসলরত পেলাম। তাতে আটার চিহ্ন ছিলাে। তার কন্যা ফাতিমা (রাযিঃ) (সম্মুখে) কাপড় দিয়ে পর্দা দিয়ে রাখছিলেন, যখন তিনি গােসল শেষ করলেন তখন কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলেন। অতঃপর তিনি চাশতের (সূর্যোদয় ও দ্বিপহরের মধ্যবর্তী সময়) আট রাআত সালাত আদায় করেন। সালাত শেষে আমার দিকে ফিরে বললেন, উম্মু হানির আগমন মুবারক হােক, কেন এসেছ? বলেন, আমি তাকে ঐ দু’ব্যক্তি ও আলী (রাযিঃ)-এর ঘটনা শুনালাম। তিনি বললেন, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমি তাকে আশ্রয় দিয়েছিলাম, এবং তুমি যাকে নিরাপত্তা প্রদান করেছ আমিও তাকে নিরাপত্তা প্রদান করলাম।
كتاب السير
5461 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ بُهْلُولٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِنْدٍ , عَنْ أَبِي مُرَّةَ , مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: " لَمَّا نَزَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى مَكَّةَ فَرَّ إِلَيَّ رَجُلَانِ مِنْ أَحْمَائِي مِنْ بَنِي مَخْزُومٍ وَكَانَتْ عِنْدَ هُبَيْرَةَ بْنِ أَبِي وَهْبٍ الْمَخْزُومِيِّ فَدَخَلَ عَلَيَّ أَخِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: لَأَقْتُلَنَّهُمَا , فَغَلَّقْتُ عَلَيْهِمَا بَيْتِي ثُمَّ جِئْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى مَكَّةَ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ فِي جَفْنَةٍ إِنَّ فِيهَا أَثَرَ الْعَجِينِ وَفَاطِمَةُ ابْنَتُهُ رَضِيَ اللهُ عَنْهَا تَسْتُرُهُ بِثَوْبٍ , فَلَمَّا اغْتَسَلَ أَخَذَ ثَوْبَهُ فَتَوَشَّحَ بِهِ ثُمَّ صَلَّى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الضُّحَى ثَمَانِيَ رَكَعَاتٍ ثُمَّ انْصَرَفَ إِلَيَّ فَقَالَ: مَرْحَبًا وَأَهْلًا بِأُمِّ هَانِئٍ مَا جَاءَ بِكِ؟ فَأَخْبَرْتُهُ خَبَرَ الرَّجُلَيْنِ وَخَبَرَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ وَأَمَّنَّا مَنْ أَمَّنْتِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান