শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫৪৬৮
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৬৮। মুহাম্মাদ ইবনে খুযায়মা (রাহঃ) ..... সাঈদ মাকবুরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু শুরায়হ কা'বী (রাযিঃ) থেকে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মক্কাকে আল্লাহ্ তা'আলা 'হারাম’ করেছেন। কোন মানুষ তাকে 'হারাম' করেনি। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের উপর ঈমান রাখে সে কখনও এখানে রক্ত প্রবাহিত করবে না, না এর কোন বৃক্ষ কর্তন করবে। যদি কোন (অনুসন্ধানকারী) অবকাশ খুঁজে বেড়ায় এবং বলে যে, তা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য হালাল সাব্যস্ত করা হয়েছিলাে। (শুনে রাখ) আল্লাহ্ তাআলা তা আমার জন্য হালাল করেছেন, অন্য লােকদের জন্য হালাল করেননি। আর আমার জন্যও কেবল (দিনের) কিছুক্ষণের জন্য হালাল করেছেন।
كتاب السير
5468 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا يَحْيَى , عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ , قَالَ: ثنا سَعِيدٌ الْمَقْبُرِيُّ , قَالَ: سَمِعْتُ أَبَا شُرَيْحٍ الْكَعْبِيَّ , يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ اللهَ حَرَّمَ مَكَّةَ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ , وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَسْفِكَنَّ فِيهَا دَمًا وَلَا يَعْضِدَنَّ فِيهَا شَجَرًا , فَإِنْ تَرَخَّصَ مُتَرَخِّصٌ فَقَالَ قَدْ أُحِلَّتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ اللهَ أَحَلَّهَا لِي وَلَمْ يُحِلَّهَا لِلنَّاسِ وَإِنَّمَا أَحَلَّهَا لِي سَاعَةً»