শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত

হাদীস নং: ৫৪৬৭
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
২০. অধ্যায়ঃ রাসূলুল্লাহ্ ﷺ কর্তৃক মক্কা বলপূর্বক বিজয় করার প্রমাণ
৫৪৬৭। ইবরাহীম ইবনে আবী দাউদ (রাহঃ) ..... আমর ইবনে আওন ইবনে ইসমাঈল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশ্যই আল্লাহ্ তা'আলা মক্কাকে ঐ দিন হারাম সাব্যস্ত করেছেন, যে দিন তিনি আসমানসমূহ, যমীন, সূর্য ও চাঁদকে সৃষ্টি করেছেন এবং ওটাকে এই দুই পাথুরে পাহাড়ের মাঝে স্থাপন করেছেন। অতঃপর আমার পূর্বে কারাে জন্য হালাল করা হয়নি এবং আমার জন্যও দিনের কিছুক্ষণের জন্য হালাল করা হয়েছে। এর ঘাস কর্তন করা যাবে না, না এর বৃক্ষ কর্তন করা যাবে। এর শিকার তাড়ানাে যাবে না, এর পতিত সম্পদকেও ঐ ব্যক্তি তুলতে পারবে, যে এর ঘােষণা দিবে। আব্বাস (রাযিঃ) বললেন, তবে ‘ইযখির' (সুগন্ধিময় ঘাস) কর্তন করা যেতে পারে।
كتاب السير
5467 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا عَمْرُو بْنُ عَوْنِ بْنُ إِسْمَاعِيلَ أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ اللهَ [ص:327] حَرَّمَ مَكَّةَ يَوْمَ خَلَقَ اللهُ عَزَّ وَجَلَّ السَّمَاوَاتِ , وَالْأَرْضَ , وَالشَّمْسَ , وَالْقَمَرَ وَوَضَعَهَا بَيْنَ هَذَيْنِ الْأَخْشَبَيْنِ ثُمَّ لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَلَمْ تَحِلَّ لِي إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ وَلَا يُخْتَلَى خَلَاهَا وَلَا يُعْضَدُ شَجَرُهَا وَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا يَرْفَعُ لُقَطَتُهَا إِلَّا مُنْشِدُهَا» , فَقَالَ الْعَبَّاسُ رَضِيَ اللهُ عَنْهُ: إِلَّا الْإِذْخِرَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান