শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৪৯২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১. পরস্পরে অতিরিক্ত লেন-দেন করে গমের বিনিময়ে যব বিক্রয় প্রসঙ্গ
৫৪৯২। ইসমাঈল ইবনে ইয়াহইয়া আলমুযানী বলেন, মুহাম্মাদ ইবনে ইদ্রীস ..... হযরত উবাদা ইবনে ছামিত (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তােমরা সােনার বিনিময়ে সােনা, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম আর যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ, সমান সমান ও নগদ ব্যতীত বিক্রয় কর না। কিন্তু রূপার বিনিময়ে সােনা, সােনার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে গম এবং গমের বিনিময়ে যব, লবণের বিনিময়ে খেজুর ও খেজুরের বিনিময়ে লবণ, নগদ যেমন ইচ্ছা বিক্রয় করতে পার। তিনি বলেন, তাদের দুজনের একজন লবণের বিনিময়ে খেজুর কম করতে ও অপরজন বেশী করতে পারবে। (কিন্তু মাল একশ্রেণীর হলে) যে ব্যক্তি বেশী দিল কিংবা বেশী নিল সে সুদী কারবার করল।
كتاب البيوع و الصرف
5492 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى الْمُزَنِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السِّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ مُسْلِمِ بْنِ يَسَارٍ، وَرَجُلٍ آخَرَ , عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ , وَلَا الْوَرِقَ بِالْوَرِقِ , وَلَا الْبُرَّ بِالْبُرِّ , وَلَا الشَّعِيرَ بِالشَّعِيرِ , وَلَا التَّمْرَ بِالتَّمْرِ , وَلَا الْمِلْحَ بِالْمِلْحِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ , عَيْنًا بِعَيْنٍ , وَلَكِنْ بِيعُوا الذَّهَبَ بِالْوَرِقِ , وَالْوَرِقَ بِالذَّهَبِ , وَالْبُرَّ بِالشَّعِيرِ , وَالشَّعِيرَ بِالْبُرِّ وَالتَّمْرَ بِالْمِلْحِ , وَالْمِلْحَ بِالتَّمْرِ يَدًا بِيَدٍ , كَيْفَ شِئْتُمْ» . قَالَ: وَنَقَصَ أَحَدُهُمَا , «التَّمْرَ بِالْمِلْحِ» , وَزَادَ الْآخَرُ «مَنْ زَادَ أَوِ ازْدَادَ فَقَدْ أَرْبَى»
tahqiqতাহকীক:তাহকীক চলমান