শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫৩২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫৩২। ইউনুস বলেন,..... আবু যুবাইর হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি জাবির (রাযিঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কোন স্থানীয় ব্যক্তি যেন কোন গ্রাম্য লোকের মাল বিক্রি না করে তোমরা মানুষকে স্বাধীন ছেড়ে রাখ। আল্লাহ তাআলা একজনের মাধ্যমে অন্যের রিযিকের ব্যবস্থা করেন।*
كتاب البيوع و الصرف
5532 - فَإِذَا يُونُسُ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ أَبِي الزُّبَيْرِ , قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ , دَعُوا النَّاسَ , يَرْزُقُ اللهُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ»
হাদীসের তাখরীজ (সূত্র):
*মুসরিম হাদীসটি বর্ণনা করেছেন।