শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫৯২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৯২। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা বলেন....... আবুল বখ্তরী তা-ঈ কে বলতে শুনেছি, তিনি বলেন, একবার হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) এর নিকট بيع سلم সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আমি তাকে বললাম, আমরা এমন বহু জিনিস ত্যাগ করি, যার সম্পর্কে আমরা 'কিতাবুল্লাহ্' এর মধ্যে কোন নিষেধাজ্ঞা পাইনি। তখন তিনি বললেন, আমরা সালাম বিক্রয় করি। তবে রাসূলুল্লাহ্ (ﷺ) গাছের খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তা হতে খাওয়া যায়।
كتاب البيوع و الصرف
5592 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةُ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا الْبَخْتَرِيِّ الطَّائِيَّ، يَقُولُ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ السَّلَمِ، فَقُلْتُ إِنَّا نَدَعُ أَشْيَاءَ , لَا نَجِدُ لَهَا فِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ تَحْرِيمًا. قَالَ: إِنَّا نَفْعَلُ ذَلِكَ , نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى يُؤْكَلَ مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান