শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫৯৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৯৩। রাওহ ইবনুল ফারাজ বলেন, ....... আতা-ইব্ন আবী রাবাহ (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি তার যমীনের তাজা খেজুর কিংবা আঙ্গুর পরিপক্ক হবার পূর্বে তার মধ্যে بيع سلم করলো, তা কি জায়িয? তিনি বললেন, এটা ঠিক নয়।একবার ইব্ন যুবাইর তার যমীনের ফল তিনি বছরের জন্য বিক্রয় করলেন। হযরত জাবির ইব্ন আব্দিল্লাহ্ তা জানতে পেরে মসজিদে আগমন করেন। তিনি সমবেত লোকদের বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে যমীনের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না পরিপক্ক হয়।
كتاب البيوع و الصرف
5593 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ خَالِدٍ، أَنَّهُ سَمِعَ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، يُسْأَلُ عَنِ الرَّجُلِ يَبِيعُ ثَمَرَةَ أَرْضِهِ , رُطَبًا كَانَ أَوْ عِنَبًا يُسْلِفُ فِيهَا قَبْلَ أَنْ تَطِيبَ؟ فَقَالَ: لَا يَصْلُحُ , إِنَّ ابْنَ الزُّبَيْرِ بَاعَ ثَمَرَةَ أَرْضٍ لَهُ ثَلَاثَ سِنِينَ , فَسَمِعَ بِذَلِكَ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ الْأَنْصَارِيُّ فَخَرَجَ إِلَى الْمَسْجِدِ. فَقَالَ فِي النَّاسِ: مَنَعَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَ الثَّمَرَةَ حَتَّى تَطِيبَ