শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৭৪
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৭৪। ফাহদ বলেন, ….. নাফে' হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, কোন (বাঁদীর) যৌন অঙ্গ কারো জন্য হালাল নয়। কিন্তু এ বাঁদীর যৌন অঙ্গ হালাল, যার মালিক ইচ্ছা করলে তাকে বিক্রয় করতে পারে আর ইচ্ছা করলে হিবা করতে পারে। আর ইচ্ছা করলে তাকে রেখেও দিতে পারে। অর্থাৎ ঐ ব্যাপারে তার উপর কোন শর্ত আরোপ করা হয়নি।
كتاب البيوع و الصرف
5674 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا زُهَيْرٌ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: لَا يَحِلُّ فَرْجٌ إِلَّا فَرْجٌ إِنْ شَاءَ صَاحِبُهُ بَاعَهُ , وَإِنْ شَاءَ وَهَبَهُ , وَإِنْ شَاءَ أَمْسَكَهُ , لَا شَرْطَ فِيهِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান