শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭১৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭১৬। আলী ইবন শায়বা বলেন, ..... আব্দুল্লাহ্ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) ইরশাদ করেন, কুকুর যদি আল্লাহর সৃষ্টি বিশেষ না হত তবে আমি অবশ্যই তা হত্যা করার নির্দেশ দিতাম। অতএব তোমরা সম্পূর্ণ কালো বর্ণের কুকুর হত্যা কর।
كتاب البيوع و الصرف
5716 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ، عَنْ عَوْفٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمُغَفَّلِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ , لَأَمَرْتُ بِقَتْلِهَا , فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ»