শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭১৭
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭১৭। ফাহ্দ বলেন, …… আবু সালামা হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন। একবার হযরত জিবরাঈল (আ) নবী (ﷺ) -এর সহিত তাঁর নিকট আগমন করবেন বলে ওয়াদা করেছিলেন, কিন্তু প্রতিশ্রুত সময়টি শেষ হবার পরও তিনি আগমন করলেন না। অতঃপর নবী (ﷺ) বের হলে হঠাৎ দরজার নিকট জিবরাঈল (আ)-এর সহিত সাক্ষাত হলো। তখন তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, ঘরে প্রবেশ করতে আপনাকে কিসে বিরত রেখেছে। জবাবে তিনি বললেন, ঘরে কুকুর ছিল এবং যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা প্রবেশ করিনা। আর সে ঘরেও প্রবেশ করিনা, যে ঘরে ছবি থাকে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুর বের করে দেয়ার নির্দেশ দিলে বের করে দেয়া হলো। তারপর তিনি কুকুর হত্যা করার নির্দেশ দিলেন।
كتاب البيوع و الصرف
5717 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ جِبْرِيلَ، عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ , وَاعَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا , فَذَهَبَتِ السَّاعَةُ , وَلَمْ يَأْتِهِ. فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا بِجِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ عَلَى الْبَابِ , فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَدْخُلَ الْبَيْتَ؟ . قَالَ إِنَّ فِي الْبَيْتِ كَلْبًا , وَإِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ , وَلَا صُورَةٌ. فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْكَلْبِ فَأُخْرِجَ , ثُمَّ أَمَرَ بِالْكِلَابِ أَنْ تُقْتَلَ