শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭১৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭১৮। হুসাইন ইবন নসর বলেন, ..... সুফিয়ান ইবন আবী যুহাইর বলেন, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, তিনি বলেন, যে ব্যক্তি কুকুর রাখবে, তার আমল হতে প্রতি দিন এক কীরাত পরিমাণ হ্রাস পাবে। আবু জা'ফর (রাহঃ) বলেনঃ এ হলো কুকুরের হুকুম যে, তাকে হত্যা করতে হবে। তাকে ঘরে রাখা ও তা দ্বারা উপকৃত হওয়া হালাল নয়। আর কুকুর দ্বারা যখন উপকৃত হওয়া ও ঘরে রাখা হারাম, সেক্ষেত্রে তার বিক্রয় মূল্যও হারাম।
যদি নবী (ﷺ) কুকুরের বিক্রয় করা মূল্য গ্রহণ করতে নিষেধ করে থাকেন, তবে পরবর্তীতে তা মানসূখ ও রহিত করা হয়েছে এবং কুকুর দ্বারা উপকৃত হওয়া জায়িয করা হয়েছে। আর এ সম্পর্কে একাধিক হাদীস বর্ণিত হয়েছে।
كتاب البيوع و الصرف
5718 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ , قَالَ: ثنا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ , قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ , أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ أَخْبَرَهُ أَنَّ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «مَنْ أَمْسَكَ الْكَلْبَ فَإِنَّهُ يَنْقُصُ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَكَانَ هَذَا حُكْمُ الْكِلَابِ أَنْ تُقْتَلَ , وَلَا يَحِلُّ إِمْسَاكُهَا وَلَا الِانْتِفَاعُ بِهَا. فَمَا كَانَ الِانْتِفَاعِ بِهِ حَرَامًا وَإِمْسَاكُهُ حَرَامًا فَثَمَنُهُ حَرَامٌ. [ص:55] فَإِنْ كَانَ نَهْيُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ كَانَ وَهَذَا حُكْمُهَا , فَإِنَّ ذَلِكَ قَدْ نُسِخَ , فَأُبِيحَ الِانْتِفَاعُ بِالْكِلَابِ. وَرُوِيَ فِي ذَلِكَ ,
tahqiqতাহকীক:তাহকীক চলমান