শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৪১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭৪১। ফাহদ বলেন, ..... আবুয-যুবাইর হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি শিকারী কুকুর ব্যতীত অন্য সব কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।
কিন্তু হযরত জাবির (রাযিঃ) হতে পূর্বে এ বিষয়ে বর্ণনা করেছি, তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি কুকুরের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন। কিন্তু কোন ধরনের কুকুরের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন তার ব্যাখ্যা তিনি প্রদান করেননি। তবে তার ব্যাখ্যা প্রদান না করায় দু'কারণে কোন ক্ষতি হবেনা। (যে কুকুরের মূল্য গ্রহণ করতে রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করেছেন) হয় তা দ্বারা ঐসব কুকুর উদ্দেশ্য, যা দ্বারা কোন উপকার হয়না। অথবা সর্ব প্রকার কুকুরই উদ্দেশ্য ছিল। কিন্তু পরে হযরত জাবির (রাযিঃ)-এর নিকট শিকারী কুকুর হত্যা করা মানসূখ হবার কথা প্রমাণিত হয়েছে। অতএব তিনি এ হাদীসে শিকারী কুকুরকে নিষিদ্ধ কুকুর হতে বাদ দিয়েছেন।

كتاب البيوع و الصرف
5741 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ، وَالسِّنَّوْرِ إِلَّا كَلْبَ صَيْدٍ وَقَدْ رَوَيْنَا عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْبَابِ , «أَنَّهُ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ» وَلَمْ يُفَسِّرْ أَيَّ كَلْبٍ هُوَ؟ فَلَمْ يُحَلَّ ذَلِكَ مِنْ أَحَدِ وَجْهَيْنِ. إِمَّا أَنْ يَكُونَ أَرَادَ خِلَافَ كِلَابِ الْمَنَافِعِ أَوْ يَكُونَ أَرَادَ كُلَّ الْكِلَابِ , ثُمَّ ثَبَتَ عِنْدَهُ نَسْخُ كَلْبِ الصَّيْدِ مِنْهَا , فَاسْتَثْنَاهُ فِي هَذَا الْحَدِيثِ