শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৪২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭৪২। ইবন আবী দাউদ বলেন, ...... জাবির, আতা (রাহঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, সালূকী কুকুরের মূল্য গ্রহণ করায় কোন ক্ষতি নেই।
এই যে হযরত আতা এ হাদীসে তো একথা বলছেন, অথচ তিনি হযরত আবু হুরায়রা (রাযিঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) হতে বর্ণনা করেনঃ أن ثمن الكلب من السحت অর্থাৎ কুকুরের বিক্রয় মূল্য হারাম। এটা ঐ অর্থই প্রমাণ করে, যা আমরা হযরত জাবির (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের ব্যাখ্যায় উল্লেখ করেছি।

كتاب البيوع و الصرف
5742 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ جَابِرٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: لَا بَأْسَ بِثَمَنِ الْكَلْبِ السَّلُوقِيِّ فَهَذَا عَطَاءٌ يَقُولُ هَذَا , وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّ ثَمَنَ الْكَلْبِ مِنَ السُّحْتِ» . فَدَلَّ ذَلِكَ عَلَى الْمَعْنَى الَّذِي ذَكَرْنَا فِي حَدِيثِ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ