শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৪৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭৪৩। ইবন আবী দাউদ বলেন, ….. উকাইল হযরত ইবন শিহাব (রাহঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, যখন কোন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হত্যা করা হবে তখন তার মূল্য নির্ণয় করা হবে এবং যে ব্যক্তি হত্যা করেছে সে তার ক্ষতিপূরণ করবে।
এই যে ইমাম যুহরী তো এখন একথা বলছেন, অথচ তিনিই আবু বকর ইবন আব্দির রহমান এর মাধ্যমে নবী (ﷺ) হতে বর্ণনা করেন, أن ثمن الكلب سحت অর্থাৎ কুকুরের বিক্রয় মূল্য হারাম। অতএব এ হাদীসের ঐ ব্যাখ্যাই প্রযোজ্য যা হযরত জাবির (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে।
كتاب البيوع و الصرف
5743 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي عَقِيلٌ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ: إِذَا قُتِلَ الْكَلْبُ الْمُعَلَّمُ , فَإِنَّهُ يُقَوِّمُ قِيمَتَهُ فَيَغْرَمُهُ الَّذِي قَتَلَهُ فَهَذَا الزُّهْرِيُّ , يَقُولُ هَذَا , وَقَدْ رُوِيَ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّ ثَمَنَ الْكَلْبِ سُحْتٌ» . فَالْكَلَامُ فِي هَذَا مِثْلُ الْكَلَامِ فِي حَدِيثِ جَابِرٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান