শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৪৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১৩. জীব-জন্তু ঋণ গ্রহণ প্রসঙ্গ
৫৭৪৬। ইউনুস বলেন,..... আতা ইবনে ইয়াসার হযরত আবু রাফ' (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তির নিকট হতে একটা যুবক উট ঋণ গ্রহণ করলেন। অতঃপর সাদকার উট আসলে তিনি হযরত আবু রাফে' (রাযিঃ)- কে ঐ ব্যক্তির যুবক উটটা পরিশোধ করার জন্য নির্দেশ দিলেন। হযরত আবু রাফে' (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ - এর নিকট ফিরে এসে বললেন, তাঁর উটের চেয়ে চার দাঁত বিশিষ্ট উত্তম ব্যতীত (তার উটের মত) তো পাই নি। তখন তিনি বললেন, তুমি তা-ই তাকে দিয়ে দাও। উত্তম ব্যক্তি সে-ই, যে পরিশোধ করার দিক থেকে উত্তম।
كتاب البيوع و الصرف
بَابُ اسْتِقْرَاضِ الْحَيَوَانِ
5746 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنْ أَبِي رَافِعٍ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْلَفَ مِنْ رَجُلٍ بَكْرًا فَقَدِمَتْ عَلَيْهِ إِبِلٌ مِنْ إِبِلِ الصَّدَقَةِ , فَأَمَرَ أَبَا رَافِعٍ أَنْ يَقْضِيَ الرَّجُلَ بَكْرَهُ , فَرَجَعَ إِلَيْهِ أَبُو رَافِعٍ فَقَالَ: لَمْ أَجِدْ فِيهَا إِلَّا جَمَلًا خِيَارًا رَبَاعِيًّا فَقَالَ: «أَعْطِهِ إِيَّاهُ , إِنَّ خِيَارَ النَّاسِ , أَحْسَنُهُمْ قَضَاءً»