শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৬১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১৩. জীব-জন্তু ঋণ গ্রহণ প্রসঙ্গ
৫৭৬১। নসর ইবন মারযূক বলেন,..... একবার আবু নসর হযরত ইবন উমার (রাযিঃ) এর নিকট….. এর মধ্যে بيع سلف সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, এতে কোন ক্ষতি নেই। আমি বললাম, আমাদের আমীরগন যে এর থেকে আমাদেরকে নিষেধ করেন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের আমীরদের আনুগত্য করো। আর আমাদের আমীর ছিলেন তখন আব্দুর রহমান ইবন সামুরা ও রাসূলুল্লাহ ﷺ এর সাহাবীগন।
كتاب البيوع و الصرف
5761 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْخَصِيبُ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، أَنَّهُ سَأَلَ ابْنَ عُمَرَ عَنِ السَّلَفِ، فِي الْوُصَفَاءِ فَقَالَ لَا بَأْسَ بِهِ. قُلْتُ: فَإِنَّ أُمَرَاءَنَا يَنْهَوْنَنَا عَنْ ذَلِكَ , قَالَ: فَأَطِيعُوا أُمَرَاءَكُمْ , وَأُمَرَاؤُنَا يَوْمَئِذٍ , عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ , وَأَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ