শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৬২
আন্তর্জাতিক নং: ৫৭৬৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
অধ্যায় : সোনা-রূপা ক্রয়- বিক্রয় পর্ব
সুদ প্রসঙ্গ
৫৭৬২-৬৩। ফাহদ ইবন সুলায়মান ইবন ইয়াহয়া ….. হযরত ইবন আব্বাস (রাযিঃ) হযরত উসামা ইবন যায়দ (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন : রিবা(সুদ) হয় শুধু বাকী বিক্রয়ের মধ্যে।
হাদীসটি ইমাম মুসলিম ও নাসাঈ (রাহঃ) বর্ণনা করেছেন।

নসর মারযূক ….. হযরত ইবন আব্বাস (রাযিঃ) হযরত উসামা ইবন যায়দ (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ অনুরূপ বর্ণনা করেছেন।
আবু ইয়ালা ও বাযযার (রাযিঃ) তাদের মুসনাদ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب البيوع و الصرف
كِتَابُ الصَّرْفِ بَابُ الرِّبَا
5762 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ بْنِ يَحْيَى، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ»

5763 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান