শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৬৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৫৬। ইউনুস ….. হযরত আবু সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাযিঃ)- কে জিজ্ঞেস করলাম, আপনি যে বলেন, এক দীনারের বিনিময়ে দু-দীনার এবং এক দিরহামের বিনিময়ে দু-দিরহাম বিক্রয় করা জায়েয আছে, বলুন তো, (এর উৎস কি?) আমি সাক্ষ্য দিয়ে বলছি, আমি রাসূলুল্লাহ ﷺ - কে বলতে শুনেছি, এক দীনারকে এক দীনারের বিনিময়ে এবং এক দিরহামকে এক দিরহামের বিনিময়ে বিক্রয় করো। এর মাঝে একটুও অতিরিক্ত হবে না। তখন হযরত ইবন আব্বাস (রাযিঃ) জিজ্ঞেস করলেন, আপনিই কি একথা রাসূলুল্লাহ ﷺ হতে শুনেছেন? আমি বললাম "হ্যা", তখন তিনি বললেন, আমি তো তা শুনিনি। তবে উসামা ইবন যায়দ (রাযিঃ) আমাকে খবর দিয়েছেন। আবু সাঈদ (রাযিঃ) বলেন, তখন ইবন আব্বাস (রাযিঃ) এর মত ত্যাগ করেন।
كتاب البيوع و الصرف
5766 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَرَأَيْتَ الَّذِي تَقُولُ , الدِّينَارَيْنِ بِالدِّينَارِ , وَالدِّرْهَمَيْنِ بِالدِّرْهَمِ , أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الدِّينَارُ بِالدِّينَارِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ , لَا فَضْلَ بَيْنَهُمَا. فَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: نَعَمْ. فَقَالَ فَإِنِّي لَمْ أَسْمَعْ هَذَا , إِنَّمَا أَخْبَرَنِيهِ أُسَامَةُ بْنُ زَيْدٍ. قَالَ أَبُو سَعِيدٍ: وَنَزَعَ عَنْهَا ابْنُ عَبَّاسٍ "