শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৬৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৬৯। ইউনুস ….. মুজাহিদ আল- মক্কী বলেন, জনৈক স্বর্নকার হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) কে জিজ্ঞেস করল, আমি 'স্বর্নজীবির' কাজ করি এবং আমার তৈরী করা বস্তুর ওজনের চেয়ে অধিক ওজনে তা বিক্রয় করি এবং তার থেকে অতিরিক্তটুকু আমার কাজের বিনিময়ে গ্রহন করি। হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) তাকে এমন করতে নিষেধ করলেন। লোকটি তাকে বারবার এই একই প্রশ্ন করতে লাগলো এবং হযরত আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) তাকে অস্বীকার করতে লাগলেন। এমনকি তিনি তার সওয়ারীর অথবা মসজিদের দরজার কাছে এসে পড়লেন, তখন তাকে আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) বললেন, এক দীনার এক দীনারের বিনিময়ে (বিক্রয় করবে) উভয়ের মধ্যে অতিরিক্ত কিছু থাকবে না। এটাই আমাদের প্রতি আমাদের নবীর নির্দেশ এবং তোমাদের প্রতি আমাদের নির্দেশ।
ইমাম মালিক (রাহঃ) হাদীসটি তার মুওয়াত্তা গ্রন্থে বর্ণনা করেছেন।
كتاب البيوع و الصرف
5769 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، أَنَّ حُمَيْدَ بْنَ قَيْسٍ حَدَّثَهُ , عَنْ مُجَاهِدٍ الْمَكِّيِّ، أَنَّ صَائِغًا، هُوَ عَامِلُ الْحُلِيِّ، سَأَلَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ: إِنِّي أَصُوغُ ثُمَّ أَبِيعُ الشَّيْءَ مِنْ ذَلِكَ بِأَكْثَرَ مِنْ وَزْنِهِ , وَأَسْتَفْضِلُ مِنْ ذَلِكَ قَدْرَ عَمَلِي. فَنَهَاهُ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ عَنْ ذَلِكَ. فَجَعَلَ الصَّائِغَ يُرَدِّدُ عَلَيْهِ الْمَسْأَلَةَ , وَيَأْبَاهُ عَلَيْهِ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ , حَتَّى انْتَهَى إِلَى دَابَّتِهِ , أَوْ إِلَى بَابِ الْمَسْجِدِ. فَقَالَ لَهُ عَبْدُ اللهِ «الدِّينَارُ بِالدِّينَارِ , وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ , لَا فَضْلَ بَيْنَهُمَا , هَذَا عَهْدُ نَبِيِّنَا إِلَيْنَا , وَعَهْدُنَا إِلَيْكُمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান