শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৭০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৭০। আলী ইবন আব্দুর রহমান ….. আবুল আশআস সানআনী বলেন, তিনি হযরত উবাদাহ ইবন সামিত (রাযিঃ) এর ভাষন দানকালে উপস্থিত ছিলেন। তিনি নবী ﷺ হতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, সোনাকে সোনার বিনিময়ে সমান ওজনে, রূপাকে রূপার বিনিময়ে সমান ওজনে, গম গমের বিনিময়ে সমপরিমান ওজন করে এবং যব যবের বিনিময়ে সম পরিমাণ ওজন করে নগদ বিক্রয় করো। তবে যব অধিক পরিমান শুকানো খেজুরের বিনিময়ে বিক্রয় করায় কোন ক্ষতি নেই। আর শুকানো খেজুর শুকানো খেজুরের বিনিময়ে এবং লবন লবনের বিনিময়ে সমান সমান বিক্রয় করো। যে অতিরিক্ত দিল বা নিল সে সুদের লেনদেন করল।
হাদীসের রাবী আব্দুল খালীল সাহিল ইবন আবু মারয়াম, তাকে আবু দাউদ, ইবন মুঈন ও নাসাঈ (রাহঃ) নির্ভরযোগ্য রাবী বলে উল্লেখ করেছেন। হাদীসটি ইমাম নাসাঈ বর্ণনা করেছেন।
হাদীসের রাবী আব্দুল খালীল সাহিল ইবন আবু মারয়াম, তাকে আবু দাউদ, ইবন মুঈন ও নাসাঈ (রাহঃ) নির্ভরযোগ্য রাবী বলে উল্লেখ করেছেন। হাদীসটি ইমাম নাসাঈ বর্ণনা করেছেন।
كتاب البيوع و الصرف
5770 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا عَفَّانَ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: ثنا قَتَادَةُ , عَنْ أَبِي الْخَلِيلِ , عَنْ مُسْلِمٍ الْمَكِّيِّ , عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ أَنَّهُ شَهِدَ خُطْبَةَ عُبَادَةَ أَنَّهُ حَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «الذَّهَبُ بِالذَّهَبِ , وَزْنًا بِوَزْنٍ , وَالْفِضَّةُ بِالْفِضَّةِ , وَزْنًا بِوَزْنٍ , وَالْبُرُّ بِالْبُرِّ كَيْلًا بِكَيْلٍ , وَالشَّعِيرُ بِالشَّعِيرِ , وَلَا بَأْسَ بِبَيْعِ الشَّعِيرِ بِالتَّمْرِ , وَالتَّمْرُ أَكْثَرُهُمَا , يَدًا بِيَدٍ , وَالتَّمْرُ بِالتَّمْرِ , وَالْمِلْحُ بِالْمِلْحِ , مَنْ زَادَ أَوِ اسْتَزَادَ , فَقَدْ أَرْبَى»