শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৭২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৭২। আলী ইবন আব্দুর রহমান … ইবন বুয়ায়দা তার পিতা হতে বর্ণনা করেন, একবার নবী ﷺ খেজুর খাবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন তার স্ত্রী আমার ধারনা তিনি উম্মে সালামা (রাযিঃ), দু'সা খেজুর বিক্রয়ের জন্য পাঠিয়ে দিলেন, তারা তার পরিবর্তে এক সা' আজওয়া খেজুর নিয়ে এলেন। রাসূলুল্লাহ ﷺ তা দেখে গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি জিজ্ঞেস করলেন : তোমাদের নিকট এ খেজুর কোথা হতে এল? তারা বললেন: আমরা দু-সা'- এর বিনিময়ে এর এক সা' ক্রয় করে এনেছি। তখন তিনি বললেন : তোমরা ফিরিয়ে দাও। আমার এর কোন প্রয়োজন নেই।
হাদীসের রাবী কে ইবন উবাইদুল্লাহ ইবন যুহায়র আবু যুহায়র আল-আদাদীকে ইবন আদী দুর্বল রাবীদের অর্ন্তভুক্তি করেছেন। তিনি বলেন, তার বেশীরভাগ বর্ণিত হাদীস তিনি একাই বর্ণনা করেছেন। আবু হাতিম (রাহঃ) বলেন, তিনি একজন সত্যবাদী রাবী। ইসহাক ইবন রাহ্ওয়্যাই (রাহঃ) বলেন, রাওহ ইবন উবাদাহ বলেন, হাইয়ান ইবন উবাইদুল্লাহ আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন। তিনি একজন সত্যবাদী ব্যক্তি। ইবন হিব্বান তাকে ثقه রাবীদের মধ্যে উল্লেখ করেছেন। اللسان গ্রন্থে এরূপ উল্লেখ করা হয়েছে।
كتاب البيوع و الصرف
5772 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: ثنا الْفَضْلُ بْنُ حَبِيبٍ السَّرَّاجُ، قَالَ: ثنا حَيَّانُ أَبُو زُهَيْرٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَهَى تَمْرًا فَأَرْسَلَ بَعْضَ أَزْوَاجِهِ , وَلَا أَرَاهَا إِلَّا أُمَّ سَلَمَةَ , بِصَاعَيْنِ مِنْ تَمْرٍ فَأَتَوْا بِصَاعٍ مِنْ عَجْوَةٍ. فَلَمَّا رَآهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْكَرَهُ، فَقَالَ مِنْ أَيْنَ لَكُمْ هَذَا؟ قَالُوا: بَعَثْنَا بِصَاعَيْنِ , فَأَتَيْنَا بِصَاعٍ , فَقَالَ: «رُدُّوهُ , فَلَا حَاجَةَ لِي فِيهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান