শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৭১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৭১। আবু বাকরা …. আবুল আশআস হযরত উবাদাহ হযরত সামিত (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি, সোনাকে সোনার বিনিময়ে সমান ওজনে, রূপাকে রূপার বিনিময়ে সমান ওজনে বিক্রয় করো। আর গম গমের বিনিময়ে সমপরিমানে, যবকে যবের বিনিময়ে সমপরিমাণে, শুকনো খেজুর শুকনো খেজুরের বিনিময়ে সম পরিমান এবং লবন লবনের বিনিময়ে সম পরিমানে বিক্রয় করো। যে ব্যক্তি অধিক দিল অথবা অধিক নিল, সে সুদের লেনদেন করল।
كتاب البيوع و الصرف
5771 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا حُسَيْنُ بْنُ حَفْصٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «الذَّهَبُ بِالذَّهَبِ , وَزْنًا بِوَزْنٍ , وَالْفِضَّةُ بِالْفِضَّةِ , وَزْنًا بِوَزْنٍ , وَالْبُرُّ بِالْبُرِّ , مِثْلًا بِمِثْلٍ , وَالشَّعِيرُ بِالشَّعِيرِ , مِثْلًا بِمِثْلٍ , وَالتَّمْرُ بِالتَّمْرِ , مِثْلًا بِمِثْلٍ , وَالْمِلْحُ بِالْمِلْحِ , مِثْلًا بِمِثْلٍ , فَمَنْ زَادَ , أَوِ ازْدَادَ , فَقَدْ أَرْبَى»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৭৭১ | মুসলিম বাংলা