শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৪. উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৫৮৪৬
উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়
কোন পুত্রকে বাদ দিয়ে যে ব্যক্তি তার অপর কোন পুত্রকে দান করে
৫৮৪৬। ইউনুস …… মুহাম্মাদ ইবন নু'মান ও হুমায়দ ইবন আব্দুর রহমান বলেন, তারা দু'জনই হযরত নু'মান ইবন বাশীর (রাযিঃ) কে বলতে শুনেছেন, আমার আব্বা আমাকে একটা গোলাম দান করলেন, তখন আমার আম্মা আমাকে রাসূলুল্লাহ ﷺ এর নিকট যাবার নির্দেশ দিলেন, যেন আমি তাকে এর ওপর সাক্ষী বানিয়ে রাখি। তখন রাসূলুল্লাহ ﷺ আমার আব্বাকে জিজ্ঞেস করলেন : তোমার প্রত্যেক সন্তানকে কি একটা করে গোলাম দিয়েছে? তিনি বললেন, না। তিনি বললেন : তবে তুমি তাকে ফিরিয়ে নাও।
كتاب الهبة والصدقة
بَابٌ: الرَّجُلُ يُنْحِلُ بَعْضَ بَنِيهِ دُونَ بَعْضٍ
5846 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا سُفْيَانُ قَالَ: ثنا الزُّهْرِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ وَحُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَاهُ أَنَّهُمَا سَمِعَا النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ: نَحَلَنِي أَبِي غُلَامًا فَأَمَرَتْنِي أُمِّي أَنْ أَذْهَبَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُشْهِدَهُ عَلَى ذَلِكَ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكُلُّ وَلَدِكَ أَعْطَيْتَهُ» ، فَقَالَ: لَا، قَالَ: «فَارْدُدْهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান