শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৭. শুফআ এবং ইজারা অধ্যায়
হাদীস নং: ৬০৩২
শুফআ এবং ইজারা অধ্যায়
তালীমুল কুরআন-এর ওপর উজরাত গ্রহণ কি জায়েয, এ সম্পর্কে রাসূলুল্লাহ্(ﷺ) হতে যা বর্ণিত
৬০৩২। সুলায়মান ইব্ন শুআয়ব ….. উসমান ইব্ন আবুল আস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্(ﷺ) আমাকে বললেন, তুমি এমন একজন মুয়াযযিন নিয়ােগ কর, যে আযানের বিনিময়ে কোন উজরাত গ্রহণ করবে না।
হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) হতেও এ সম্পর্কে বর্ণিত হয়েছে :
হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) হতেও এ সম্পর্কে বর্ণিত হয়েছে :
كتاب الشفعة و الإجارات
6032 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي مَسْعُودٍ سَعِيدِ بْنِ إِيَاسٍ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي الْعَلَاءِ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَخِيهِ مُطَرِّفِ بْنِ الشِّخِّيرِ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ أَنَّهُ قَالَ: قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّخَذَ مُؤَذِّنًا لَا يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا» فَكَرِهَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَذَانَ بِالْأَجْرِ. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
مَا قَدْ
مَا قَدْ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ভিত্তিতে অন্যান্য ইমামদের ন্যায় ইমাম আযম আবূ হানীফা (রহ.)-ও মত প্রকাশ করেছেন যে, আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ জায়িয নয়। অন্যান্য আলিমগণ রাসূলুল্লাহ ﷺ -এর এই বাণীকে তাকওয়া ও আযীমাতের বিষয় বলে ব্যাখ্যা করেন। পরবর্তী হানাফী আলিমগণের অনেকে এই পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সমর্থন করেছেন। তবে আযান ও ইকামাত যেহেতু দীনের গুরুত্বপূর্ণ দু'টি কাজ, তাই এর দাবি হচ্ছে, কাজ দু'টি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা চাই। পারিশ্রমিক নিতে বাধ্য হলে তা অন্যান্য দায়িত্বের বিনিময়ে গ্রহণ করা উচিত এবং কাজে যোগদানের পূর্বেই সে বিষয় মীমাংসা করে নেয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)