শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৭. শুফআ এবং ইজারা অধ্যায়

হাদীস নং: ৬০৩৩
শুফআ এবং ইজারা অধ্যায়
তালীমুল কুরআন-এর ওপর উজরাত গ্রহণ কি জায়েয, এ সম্পর্কে রাসূলুল্লাহ্(ﷺ) হতে যা বর্ণিত
৬০৩৩। আহমদ ইব্‌ন আবু ইমরান ….. ইয়াহইয়া ইব্‌ন বাক্কা হতে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি হযরত ইব্‌ন উমর (রাযিঃ)-কে বলল, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালবাসি। তখন হযরত ইব্‌ন উমর (রাযিঃ) তাকে বললেন, কিন্তু আমি তােমাকে আল্লাহর ওয়াস্তেই ঘৃণা করি। কারণ তুমি তােমার আযানের উজরাত ও বিনিময় চেয়ে থাক । অথবা তিনি বললেন, তুমি তােমার আযানের বিনিময় গ্রহণ করে থাক।

আমরা এই যে রিওয়ায়াত উল্লেখ করলাম, এ দ্বারা আযানের বিনিময় গ্রহণ করা যে মাকরূহ, সে কথা প্রমাণিত হলাে। অতএব তা'লীমুল কুরআনের বিনিময় গ্রহণ করাও অনুরূপ মাকরূহ হবে। কারণ আল্লাহ তা'আলার পক্ষ হতে রাসূলুল্লাহ্(ﷺ) -কে কিতাবুল্লাহর একটি আয়াত নাযিল করা হলেও তা অন্যের নিকট পৌঁছিয়ে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এবং আল্লাহ্ তা'আলা তাঁর নবী(ﷺ) -এর প্রতি তাবলীগ করা ফরয করেছেন। অতএব তিনি বলেন :يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ
“হে রাসূল! তােমার প্রতি তােমার প্রতিপালকের পক্ষ হতে যা কিছু অবতরণ করা হয়েছে, তা তুমি পৌঁছে দাও যদি তুমি তা না কর, তবে তােমার রিসালাতের দায়িত্ব তুমি পৌঁছাতে সক্ষম হবেন না। আর আল্লাহ্ তােমাকে মানুষ হতে রক্ষা করবেন।"

আর রাসূলুল্লাহ্(ﷺ) নিম্নের এ হাদীসে অনুরূপ ইরশাদ করেছেন :
كتاب الشفعة و الإجارات
6033 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي عِمْرَانَ قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ حَفْصٍ التَّيْمِيُّ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ يَحْيَى الْبَكَّاءِ أَنَّ رَجُلًا قَالَ لِابْنِ عُمَرَ إِنِّي أُحِبُّكَ فِي اللهِ. فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ لَكِنِّي أَبْغَضُكَ فِي اللهِ لِأَنَّكَ تَبْغِي فِي أَذَانِكَ أَجْرًا وَتَأْخُذُ عَلَى الْأَذَانِ أَجْرًا فَقَدْ ثَبَتَ بِمَا ذَكَرْنَا كَرَاهِيَةَ الِاسْتِئْجَارِ عَلَى الْأَذَانِ فَالِاسْتِجْعَالُ عَلَى تَعْلِيمِ الْقُرْآنِ كَذَلِكَ أَيْضًا لِأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُمِرَ بِالتَّبْلِيغِ عَنِ اللهِ وَلَوْ آيَةً مِنْ كِتَابِ اللهِ وَأَوْجَبَ اللهُ عَلَى نَبِيِّهِ التَّبْلِيغَ عَنْهُ فَقَالَ {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ} [المائدة: 67] . وَقَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مِثْلِ ذَلِكَ أَيْضًا
فِيمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬০৩৩ | মুসলিম বাংলা