শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬২৪২
শিকার,জবাই ও কুরবানীর বিধান
একটা ছাগল কয়জনের পক্ষ হতে কুরবানী করা যায়
৬২৪২। রাওহ ইবনুল ফারজ ....... হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) শিং বিশিষ্ট দুটি দুম্বা কুরবানী করলেন। অতঃপর তিনি বললেন, “হে আল্লাহ্! এটা আমার পক্ষ হতে এবং আমার উম্মত হতে যে ব্যক্তি কুরবানী করতে পারেনি, তার পক্ষ হতে।”
আলােচনা : আবু জাফর (তাহাভী (রাহঃ) বলেন, একদল উলামা-ই কিরাম বলেন, একটি ছাগল একদল লােকের পক্ষ হতে কুরবানী করা জায়েয আছে যদিও তাদের সংখ্যা অনেক বেশী হােক না কেন। এ দলটি আবার দু'ভাগে বিভক্ত হয়েছেন। একদল বলেন, একটি ছাগল একাধিক লােকের কুরবানীর জন্য কেবল তখন যথেষ্ট হবে, যখন তারা একই পরিবারভুক্ত হবে। আর অপর দলটি বলেন, এটি একাধিক লােকের কুরবানীর জন্য যথেষ্ট হবে, যদিও তারা এক পরিবারভুক্ত হােক বা না হােক। কারণ নবী খান যে দুম্বা কুরবানী করেছিলেন, তা তাঁর সকল উম্মতের পক্ষ হতে কুরবানী করেছিলেন। অতএব নবী (ﷺ) -এর পরবর্তী লােকদের জন্যও একটি ছাগল কুরবানী করা সাবিত হয়, তবে ঐ সব লােকের পক্ষ হতে তা যথেষ্ট হবে, যাদের পক্ষ হতে নবী (ﷺ) -এর যবেহ করা দ্বারা যথেষ্ট হয়েছিল।
আল্লামা আইনী (রাহঃ) বলেন, এ উলামা-ই কিরাম জাহিরিয়া, তাদের মধ্যে রয়েছেন দাউদ ও মুহাদ্দিসীনে কিরামের একটি জামাআত এবং ইমাম মালিক ও শাফিঈ উদ্দেশ্য । অতঃপর তারা দুদলে বিভক্ত হয়েছেন। ইমাম মালিক (রাহঃ) ও তাঁর সাথীবর্গসহ একদল বলেন, একাধিক লােকের জন্য একটি ছাগল কেবল তখনই যথেষ্ট হবে। যখন তারা এক পরিবারভুক্ত হবে। আর অপর দলটি বলেন, যাদের মধ্যে ইমাম শাফিঈ (রাহঃ) ও তার সাথীবর্গ দাউদ ও তার সংগীগণ অন্তর্ভুক্ত, একাধিক লােকের পক্ষ হতে যথেষ্ট হবে, যদিও তারা একাধিক পরিবার হােক না কেন।
অতএব এ হাদীস দ্বারা তাদের বক্তব্য প্রমাণিত হলাে যারা এ কথা বলেন, একটি ছাগল একাধিক পরিবারের লােকদের পক্ষ হতে কুরবানী করা জায়েয হবে।
তারপর এ দলের লােকদের মাঝে এবং যে দলটি এদের সকলের বিরােধিতা করেন এবং বলেন, একটি কেবল একজন লােকের পক্ষ হতে কুরবানীর জন্য যথেষ্ট হবে, একাধিক লােকের পক্ষ হতে যথেষ্ট হবে না, তাদের মাঝে বিতর্কের সৃষ্টি হয়েছে। তারা বলেন, নবী (ﷺ) এর যে হাদীস দ্বারা প্রথম দুটি দল দলীল করেন, তা হয় মানসূখ হয়েছে অথবা তা মাখসূস হয়েছে। আর এ কথা যা দ্বারা প্রমাণিত হয়, তা হলে যখন একাধিক লােকের পক্ষ হতে যথেষ্ট হবে, যার না কোন সময় নির্দিষ্ট আর না কোন সংখ্যা, ও একটি গাভী ও একটি উজ্জ্বা অনুরূপ হবার জন্য অধিকতর শ্রেয় হবে এবং দুটি পশুই একাধিক লােকের যথেষ্ট হবে যার জন্য না কোন বিশেষ সময় নির্দিষ্ট থাকবে আর না কোন নির্দিষ্ট সংখ্যা (অর্থাৎ অসংখ্য লোকের পক্ষ হতে জায়েয হবে)। অথচ আমরা নবী (ﷺ) হতে এর পূর্বে এই অনুচ্ছেদেই এমন সব রিওয়ায়াত বর্ণনা করেছি যা এর বিপরীত প্রমাণ করে অর্থাৎ সাহাবা-ই কিরাম একটি উট সাতজনের পক্ষ হতে কুরবানীর জন্য যবেহ করেছেন এবং একটি গাভীও সাতজনের পক্ষ হতে যবেহ করেছেন। আর সাহাবা-ই কিরাম যে এমন করেছেন, তা তাঁরা রাসূলুল্লাহ (ﷺ) হতে জ্ঞাত হয়েই করেছেন যে, গরু ও উট-এর কোন একটিও সে দিন যে কয় ব্যক্তির পক্ষ হতে যবেহ করা হয়েছিল, তার চেয়ে অধিক লােকের পক্ষ হতে যবেহ করলে তা কুরবানীর জন্য যথেষ্ট হবে না। আর এ বিষয়ে তাদের থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে।
كتاب الصيد والذبائح والأضاحي
6242 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، قَالَ: ثنا الدَّرَاوَرْدِيُّ، عَنْ رُبَيْحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشٍ أَقْرَنَ , ثُمَّ قَالَ اللهُمَّ هَذَا عَنِّي , وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الشَّاةَ , لَا بَأْسَ أَنْ يُضَحَّى بِهَا عَنِ الْجَمَاعَةِ , وَإِنْ كَثُرُوا , وَافْتَرَقَ أَهْلُ هَذِهِ الْمَقَالَةِ عَلَى فِرْقَتَيْنِ: فَقَالَتْ فِرْقَةٌ: لَا تُجْزِئُ إِلَّا أَنْ يَكُونَ الَّذِينَ يُضَحَّى بِهَا عَنْهُمْ مِنْ أَهْلِ بَيْتٍ وَاحِدٍ. وَقَالَتْ فِرْقَةٌ: إِنَّ ذَلِكَ تُجْزِئُ , كَانَ الْمُضَحَّى بِهَا عَنْهُمْ مِنْ أَهْلِ بَيْتٍ وَاحِدٍ , أَوْ مِنْ أَهْلِ أَبْيَاتٍ شَتَّى , لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِالْكَبْشِ الَّذِي ضَحَّى بِهِ عَنْ جَمِيعِ أُمَّتِهِ , وَهُمْ أَهْلُ أَبْيَاتٍ شَتَّى , فَإِنْ كَانَ ذَلِكَ ثَابِتًا , لِمَنْ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ يُجْزِئُ عَمَّنْ أَجْزَأَهُ , بِذَبْحِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَثَبَتَ بِهَذَا , قَوْلُ الَّذِينَ قَالُوا: يُضَحَّى بِهَا عَنْ أَهْلِ الْبَيْتِ , وَعَنْ غَيْرِهِمْ. ثُمَّ كَانَ الْكَلَامُ بَيْنَ أَهْلِ هَذَا الْقَوْلِ وَبَيْنَ الْفِرْقَةِ الَّتِي تُخَالِفُ هَؤُلَاءِ جَمِيعًا , وَتَقُولُ: إِنَّ الشَّاةَ لَا تُجْزِئُ عَنْ أَكْثَرَ مِنْ وَاحِدٍ , وَتَذْهَبُ إِلَى أَنَّ مَا كَانَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا احْتَجَّتْ بِهِ الْفِرْقَتَانِ الْأُولَيَانِ لِقَوْلِهِمَا , مَنْسُوخٌ أَوْ مَخْصُوصٌ. فَمِمَّا دَلَّ عَلَى ذَلِكَ أَنَّ الْكَبْشَ , لَمَّا كَانَ يُجْزِئُ عَنْ غَيْرِ وَاحِدٍ , لَا وَقْتَ فِي ذَلِكَ وَلَا عَدَدَ , كَانَتِ الْبَقَرَةُ وَالْبَدَنَةُ أَحْرَى أَنْ تَكُونَا كَذَلِكَ , وَأَنْ تَكُونَا تَجْزِيَانِ عَنْ غَيْرِ وَاحِدٍ , لَا وَقْتَ فِي ذَلِكَ وَلَا عَدَدَ. ثُمَّ قَدْ رَوَيْنَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ دَلَّ عَلَى خِلَافِ ذَلِكَ , مِمَّا قَدْ ذَكَرْنَاهُ فِي الْبَابِ الَّذِي قَبْلَ هَذَا , مِنْ نَحْرِ أَصْحَابِهِ مَعَهُ الْجَزُورَ عَنْ سَبْعَةٍ , وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ , وَكَانَ ذَلِكَ عِنْدَ أَصْحَابِهِ عَلَى التَّوْقِيفِ مِنْهُ لَهُمْ , عَلَى أَنَّ الْبَقَرَةَ وَالْبَدَنَةَ , لَا تُجْزِئُ وَاحِدَةٌ مِنْهُمَا عَنْ أَكْثَرَ مِمَّا ذُبِحَتْ عَنْهُ يَوْمَئِذٍ , وَتَوَاتَرَتْ عَنْهُمُ الرِّوَايَاتُ بِذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান