শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২৪৩
শিকার,জবাই ও কুরবানীর বিধান
একটা ছাগল কয়জনের পক্ষ হতে কুরবানী করা যায়
৬২৪৩। মুহাম্মাদ ইবন খুযায়মা ....... সালামা ইব্ন কুহায়ল, হুজাইয়া ইব্ন আলী, আব্দুল্লাহ্ ইব্ন তামাম ও মালিক ইবনুল হুয়ায়রিস হতে বর্ণনা করেন, সালামা ইব্ন কুহায়ল যা ধারণা করেন তা হলাে, এক ব্যক্তি একটি কুরবানীর গাভী ক্রয় করল। তারপর গাভীটি বাচ্চা প্রসব করল। তখন তিনি হযরত আলী (রাযিঃ)-কে জিজ্ঞেস করলেন, আমি কি এর পরিবর্তে অন্য একটি কুরবানী করব? তিনি বললেন না, বরং এটাকেই ইয়াওমুন-নাহর-এ সাতজনের পক্ষ হতে যবেহ কর এবং এর বাচ্চাকেও।
كتاب الصيد والذبائح والأضاحي
6243 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، قَالَ سَلَمَةُ بْنُ كُهَيْلٍ , عَنْ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ، وَعَبْدِ اللهِ بْنِ تَمَّامٍ , وَمَالِكِ بْنِ حُوَيْرِثٍ فِيمَا يَحْسِبُ سَلَمَةُ بْنُ كُهَيْلٍ أَنَّ رَجُلًا، اشْتَرَى بَقَرَةً أُضْحِيَّةً فَنَتَجَهَا , فَسَأَلَ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ: هَلْ لَا أُبْدِلُ مَكَانَهَا أُخْرَى؟ فَقَالَ: «لَا , وَلَكِنِ اذْبَحْهَا وَوَلَدَهَا يَوْمَ النَّحْرِ , عَنْ سَبْعَةٍ»