শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
হাদীস নং: ৬৫২০
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫২০। ইবন আবু দাউদ ..... সাবিত বলেন, আমি হযরত ইবন উমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি কলসীর নাবীয হতে নিষেধ করেছেন? জবাবে তিনি বললেন, লোকেরা তো তা-ই বলে।
كتاب الأشربة
6520 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا هُدْبَةُ , عَنْ خَالِدٍ قَالَ: أنا سُلَيْمَانُ بْنُ مُغِيرَةَ , عَنْ ثَابِتٍ قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ: أَنَهَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ؟ فَقَالَ: «زَعَمُوا ذَلِكَ»