শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
হাদীস নং: ৬৫২১
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫২১। ইউনুস ..... নাফে হযরত ইবন উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন যুদ্ধে খুতবা প্রদান করলেন, কিন্তু আমি সেখানে পৌঁছাবার পূর্বেই তিনি খুতবা হতে অবসর হলেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি বললেন? তখন লোকেরা বললেন, তিনি দুব্বা ও মুযাফফাতে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন।
كتاب الأشربة
6521 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ فِي بَعْضِ مَغَازِيهِ , فَانْصَرَفَ قَبْلَ أَنْ أَبْلُغَهُ , فَسَأَلْتُ: مَاذَا قَالَ؟ قَالُوا: «نَهَى أَنْ يُنْتَبَذَ فِي الدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ»